Israel strikes on Iran: প্রত্যাঘাতের প্রস্তুতি? ইরানে পার্লামেন্টে জরুরি অধিবেশ, যুদ্ধ ঘোষণা ইসরায়েলের..

Israel strikes on Iran: প্রত্যাঘাতের প্রস্তুতি? ইরানে পার্লামেন্টে জরুরি অধিবেশ, যুদ্ধ ঘোষণা ইসরায়েলের..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  অশান্ত মধ্যপ্রাচ্য।  পরমাণু ঘাঁটিতে হামলা! ইরানের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করে দিয়েছে ইসরায়েল। পরিস্থিতি মোকাবিলায় এবার  পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকল তেহরান।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর  মুখপাত্র ইফি ডেফ্রিন জানিয়েছেন, ইরানের একশোটির বেশি পরমাণ ঘাঁটিতে হামলার চালিয়েছে সেদেশের বায়ুসেনা। হামলার অংশ নিয়েছে দুশোরও বেশি যুদ্ধবিমান। পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরানও? রান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে উল্লেখ, ইরানের তীয় নিরাপত্তা এবং ফরেন পলিসি কমিটি বৈঠক হবে। কবে? আজ, শুক্রবারই।

এদিকে ইসরায়েলের হামলায় নিহত ইরানের রেভ্যুলেশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি ও সশস্ত্রবাহিনীর প্রধান মহম্মদ বাঘেরি ও আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদ। প্রাণ গিয়েছে  ৬ পরমাণু বিজ্ঞানীরও। নিহতদের তালিকায় আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বা AEOI-র প্রাক্তন  প্রধান ফেরেয়দুন আব্বাসি। ইরানেক পরমাণু ঘাঁটিগুলি দায়িত্বে এই AEOI। অপর নিহত বিজ্ঞানীর নাম মহম্মদ মেহেদী তেহরানচি। ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন তিনি। বাকি চারজন বিজ্ঞানীর নাম অবশ্য জানা যায়নি।

ইরান ইন্টারন্যাশনাল বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানি নিহত হয়েছেন। তাঁর  বাসভবনেই হামলা চালায় ইজরায়েল।  তবে খামেনি অক্ষত আছেন বলে খবর।

(Feed Source: zeenews.com)