2025 A Year When Title Droughts Ended: প্রাপ্তির ২০২৫; দীর্ঘ বন্ধ্যাত্ব পেরিয়ে এবার খেতাবের ফসল! কারোর ১২০ তো কারোর ২৭…

2025 A Year When Title Droughts Ended: প্রাপ্তির ২০২৫; দীর্ঘ বন্ধ্যাত্ব পেরিয়ে এবার খেতাবের ফসল! কারোর ১২০ তো কারোর ২৭…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরের পর বছর একই চেনা ছবি! দাপটের সঙ্গে ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করেও খেতাব সেই অধরা মাধুরী! যেন নিয়তিই লিখে রেখেছে চরম হতাশার মন কেমনের চিত্রনাট্য। তবে চলতি বছর, বুক ভাঙা মানুষগুলোর চোখের জলই বদলে গিয়েছে আনন্দাশ্রুতে। খেলদুনিয়ায় ২০২৫ সাল যেন একেবারে সিনেমার মতো! ক্রিকেট থেক ফুটবল হয়ে রাগবি! দীর্ঘ বন্ধ্যাত্ব পেরিয়ে এবার খেতাবের ফসল! কারোর ১২০ তো কারোর ২৭ বছর লেগে গেল ‘সিলভারওয়ের’ পেতে!

ক্রিকেট

বিবিএল
২৭ জানুয়ারি হোবার্টের বেলেরিভ ওভালেস হোবার্ট হারিকেন্স প্রথমবার বিগ ব্যাশ লিগ জেতে সিডনি থান্ডারকে হারিয়ে।

আইএল টি-২০
৯ ফেব্রুয়ারি ডেজার্ট ভাইপার্সকে ৪ উইকেটে হারিয়ে দুবাই ক্যাপিটালস জেতে আইএল টি-২০। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ক্যাপিটালস ব্র্যান্ড প্রথম কোনও ট্রফি জিতল

শেফিল্ড শিল্ড
২৯ মার্চ ২৯ বছরের খরা কাটিয়ে দক্ষিণ অস্ট্রেলিয়া শেফিল্ড শিল্ড জিতেছে কুইন্সল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে

আইপিএল
৩ জুন আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল আইপিএল ২০২৫-এর ফাইনাল। পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম আইপিএল জিতল। ১৭ বছরের চেষ্টার ১৮ নম্বর বছরে এল খেতাব!

ডব্লিউটিসি
১৪ জুন প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা জিতল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ২৭ বছর পর কোনও আইসিসি খেতাব রামধনু দেশের। এর আগে ১৯৯৮ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল প্রোটিয়া|

ফুটবল

বেলজিয়ান লিগ
মে মাসে ইউনিয়ন ৩-১ গোলে জেঙ্ককে হারিয়ে ৯০ বছরে প্রথমবার লিগ খেতাব জিতল! ১৯৩৫ সালে শেষবার এই খেতাব জিতেছিল ব্রাসেলসের ছোট্ট ক্লাব

লিগ কাপ
১৭ মার্চ নিউক্যাসল  ইউনাইটেড ২-১ গোলে লিভারপুলকে হারিয়ে লিগ কাপ জিতেছে। ৭০ বছরের ঘরোয়া শিরোপা খরা কেটেঠে তাদের!

এফএ কাপ
১৭ মে ক্রিস্টাল প্যালেস ১-০ গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটডেক হারিয়ে এফএ কাপ জেতে। ১২০ বছর বাদে ইংলিশ ফুটবলের প্রথম সারির কোনও খেতাব জিতল
‘ঈগলস’

ইউরোপা লিগ
২২ মে টটেনহ্যাম ইউনাইটেড ১-০ গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জিতেছে। ২০০৮ সালের পর এই প্রথমবার এই কাপ জিতল তারা। ১৯৮৪ সালের পর এল প্রথম ইউরোপিয়ান খেতাব

চ্যাম্পিয়ন্স লিগ
১ জুন মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় পিএসজি ৫-০ গোলে ইন্টার মিলানকে হারিয়ে তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতে!

আর্জেন্টাইন প্রিমিয়র ডিভিশন
১ জুন প্ল্যাটেন্স প্রথমবারের মতো আর্জেন্টাইন প্রিমিয়েরা ডিভিশন জেতে। ক্লাবের ১২০ বছরের ইতিহাসে এই প্রথম লিগ শিরোপা এল!

রাগবি কাপ
১৯৯৬ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হয়েছে বাথ, প্রিমিয়রশিপের ফাইনালে লেস্টারের বিরুদ্ধে ২৩-২১ জিতে ঘরে এসেছে রাগবি কাপ।

(Feed Source: zeenews.com)