
২০১২ সালে বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ (Riteish Deshmukh)- এর সঙ্গে বিয়ে হয় তাঁর। এরপরে দুই ছেলে নিয়ে রূপকথার সংসার তাঁর। বলিউডের ‘কাপেল গোল’ তাঁরা।

জেনেলিয়া ডি’সুজা (Genelia D’souza)। বিয়ের পর অবশ্য নিজের পদবি বদলে জেনেলিয়া দেশমুখ করে নিয়েছেন তিনি। রীতেশের সঙ্গে মায়ানগরীতে সুখের সংসার জেনেলিয়ার।

বর্তমানে বলিউডে হাতে গোনা কাজ করেন জেনেলিয়া। কাজের সংখ্যা কমিয়েছেন রীতেশও। কাজের পাশাপাশি, দুই ছেলেকে বড় করার জন্য যথেষ্ট সময় দেন রীতেশ ও জেনেলিয়া দুজনেই।

যাঁদের সম্পর্কে কখনোই শোনা যায় না কোনও ভাঙনের গুঞ্জন, সেই জেনেলিয়ারই নাকি আগে একবার বিয়ে হয়ে গিয়েছিল! তাও দুর্ঘটনাক্রমে?

২০১২ সালে আগুনের মতো ছড়িয়ে পড়ে এই গুঞ্জন। জেনেলিয়ার নাকি জন আব্রাহামের সঙ্গে আগেই একবার বিয়ে হয়ে গিয়েছিল! তাও সিনেমার সেটে!

শোনা যায়, একটি বিয়ের দৃশ্য শ্যুটিং হচ্ছিল। আর সেখানে নিয়ে আসা হয়েছিল আসল পুরোহিতকে। সেই পুরোহিত অবশ্য নাকি মনে করেছিলেন, সত্যিই বিয়ে দিতে হবে জন আর জেনেলিয়ার।

যেমন ভাবা তেমন কাজ। সাত পাক থেকে শুরু করে মালা বদল, এমনকি সিঁদুরদান পর্যন্ত! সবই নাকি সেই পুরোহিত করিয়ে ফেলেন, আসল বিয়ের নিয়মে। আসল মন্ত্র পড়ে।

তাহলে কি সামাজিক মতে সত্যিই বিয়ে হয়ে গিয়েছিল জন আর জেনেলিয়ার? সদ্য এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন নায়িকা।

গোটা বিষয়টা পুরোপুরি নাকচ করে জেনেলিয়া জানান, এটা একেবারেই রটনা। জনের সঙ্গে বিবাহের দৃশ্যের শ্যুট ছিল বটে, কিন্তু এরকম কোনও ঘটনাই ঘটেনি।

জেনেলিয়া আজও জানেন না, এই রটনা কিভাবে হল। তবে যে এই রটনা করেছে, জেনেলিয়া তাঁদেরকে গিয়েই জিজ্ঞাসা করতে বলেছেন কেন এই রটনার সূত্রপাত।
(Feed Source: abplive.com)
