কিংবদন্তি আক্রমকে ছাপিয়ে গেলেন, সেনা কান্ট্রিতে এখন সবচেয়ে সফল বোলার বুমরাই

কিংবদন্তি আক্রমকে ছাপিয়ে গেলেন, সেনা কান্ট্রিতে এখন সবচেয়ে সফল বোলার বুমরাই

লিডস: ওয়াসিম আক্রমকে (Wasim Akram) টেক্কা দিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। হেডিংলে টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট পড়েছে। তিনটি উইকেটই নিয়েছেন ডানহাতি তারকা পেসার। আর তার সঙ্গে সঙ্গেই কিংবদন্তি প্রাক্তন পাক পেসারকে টেক্কা দিয়ে সেনা কান্ট্রিতে সর্বাধিক উইকেটের মালিক হয়ে গিয়েছেন ভারতীয় পেসার। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মাটিতে সব মিলে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন জসপ্রীত বুমরাই। শনিবার প্রথমে জ্যাক ক্রলির উইকেট নেন বুমরা। এরপর বেন ডাকেটকে ফিরিয়ে দেন। আর দিনের শেষ উইকেট হিসেবে জো রুটকে ফিরিয়ে দেন তারকা ডানহাতি পেসার।

সেনা কান্ট্রিতে ৩২ ম্য়াচে খেলতে নেমে ১৪৭ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন বুমরা। ৩৩ রানের বিনিময়ে ৬ উইকেট নেওয়া এক ইনিংসে সেনা কান্ট্রিতে সেরা বোলিং স্পেল বুমরার। ৯ বার সেনা কান্ট্রিতে পাঁচ উইকেট নিয়েছিলেন বুমরা। অন্য়দিকে ওয়াসিম আক্রম সমসংখ্যক ম্য়াচ খেলতে নেমে সেনা কান্ট্রিতে ১৪৬ উইকেট নিয়েছিলেন। ১১ বার তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন সেনা কান্ট্রিতে।

সেনা কান্ট্রির মধ্য়ে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বুমরা এখনও পর্য়ন্ত। ১২ ম্য়াচে এখনও পর্যন্ত ৬৪ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। ইংল্য়ান্ডে ১০ ম্য়াচে ৩৯ উইকেট নিয়েছেন।

ভারতের প্রথম ইনিংসের শেষের দিকে ব্যাটিং ধস নামে। শনিবারের সেরা আকর্ষণ যদি হয় ঋষভ পন্থের ছক্কা মেরে সেঞ্চুরি ও তারপর মাঠেই সামারসল্ট দিয়ে সেলিব্রেশন, তাহলে আলোচনার অন্যতম বিষয়বস্তু ভারতের শেষ লগ্নে ব্যাটিং বিপর্যয়। মাত্র ৪১ রানে শেষ ৭ উইকেট হারায় ভারত। ৪৩০/৩ থেকে ৪৭১ রানে অল আউট হয়ে যায়। অনেকেই ভেবেছিলেন, প্রথম ইনিংসে অন্তত পাঁচশো তুলবে ভারত। সেটা হয়নি লোয়ার মিডল অর্ডার ও টেল এন্ডারদের ব্য়র্থতায়।

ইংল্যান্ড যে গতিতে রান তুলছে, তাতে রবিবারই ভারতের স্কোর পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি না দ্রুত উইকেট তোলা যায়। যদিও বুমরা ছাড়া উইকেট তুলবেন কে? ইংল্যান্ড যে ৪৯ ওভার ব্যাট করেছে, তার মধ্যে ১৩ ওভার করেছেন বুমরা। ৪৮ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন তিনি। ১৪ ওভারে ৫০ রান দিয়ে কোনও উইকেট পাননি মহম্মদ সিরাজ। ১০ ওভারে ৫৬ রান খরচ করে উইকেটহীন প্রসিদ্ধ কৃষ্ণ। রবীন্দ্র জাডেজা ও শার্দুল ঠাকুরও উইকেট পাননি।

(Feed Source: abplive.com)