‘সিতারে জমিন পর’ দেখলেন রাষ্ট্রপতি, বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন আমিরের

‘সিতারে জমিন পর’ দেখলেন রাষ্ট্রপতি, বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন আমিরের

গত ২০ জুন বড়পর্দায় মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ছবি ‘সিতারে জমিন পর’। ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছে, দর্শকদের মন ছুয়ে দিয়েছে ছবিটি। ২০০৭ সালের ক্লাসিক ছবি ‘তারে জামিন পর’ ছবির সিক্যুয়েল হলেও এই ছবিটি হাস্যরসে ভরপুর।

ছবিটির প্রচারে যেমন বিন্দুমাত্র খামতি রাখেননি অভিনেতা তেমন ছবিটি মুক্তির পরেও তিনি কখনও করেছেন হল ভিজিট, কখনও আবার নিজেই দর্শকদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন ছবি সম্পর্কে। এবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্য ছবিটির স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করলেন আমির খান।

স্ক্রিনিংয়ের পরেই রাষ্ট্রপতির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে আমিরের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা শ্রী আমির খান রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন।

সিতারে জমিন পর প্রসঙ্গে

আমির খান প্রোডাকশনস দ্বারা সমর্থিত, ছবিটিতে ১০ জন নবাগত অভিনয় করেছে, যারা হলেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুশ বনশালী, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর, যাদের প্রত্যেকেই বিশেষভাবে প্রতিবন্ধী।

আমির খান এবং জেনেলিয়া দেশমুখ এই উদীয়মান তারকাদের পাশাপাশি ছবিটির শিরোনাম। আরএস প্রসন্ন পরিচালিত এই ছবিটি ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। স্যাকনিল্কের মতে, মাত্র ৪ দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি।উল্লেখ্য, আমির খান’ লাল সিং চাড্ডা’ ছবির ব্যর্থতার পর বেশ কয়েক বছর সিনেমা জগত থেকে দূরে ছিলেন। ‘সিতারে জমিন পর’ ছবির পরে আমিরকে দেখতে পাওয়া যাবে রজনীকান্তের ছবি ‘কুলি’-তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে। এছাড়া ‘মহাভারত’ নামক একটি ছবিতেও কাজ করবেন তিনি।

5