‘সিতারে জমিন পর’ দেখলেন রাষ্ট্রপতি, বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন আমিরের
গত ২০ জুন বড়পর্দায় মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ছবি ‘সিতারে জমিন পর’। ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছে, দর্শকদের মন ছুয়ে দিয়েছে ছবিটি। ২০০৭ সালের ক্লাসিক ছবি ‘তারে জামিন পর’ ছবির সিক্যুয়েল হলেও এই ছবিটি হাস্যরসে ভরপুর। ছবিটির প্রচারে যেমন বিন্দুমাত্র খামতি রাখেননি অভিনেতা তেমন ছবিটি মুক্তির পরেও তিনি কখনও করেছেন হল ভিজিট, কখনও আবার নিজেই দর্শকদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন ছবি সম্পর্কে। এবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্য ছবিটির স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করলেন…




