
South 24 Parganas News: ম্যানগ্রোভ বাঁচাতে প্রাথমিকের খুদেরা করল এই কাজ! ডাক পড়ছে চারদিকে। দেখলে আপনিও বাহবা দেবেন
চলছে নাটক
দক্ষিণ ২৪ পরগনা: ম্যানগ্রোভ বাঁচাতে প্রাথমিকের খুদেরা করল এই কাজ! ডাক পড়ছে চারদিকে। এবার গাছ বাঁচাতে নাটক লিখলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মথুরাপুর ২ নং ব্লকের গিরিবালা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ প্রামাণিকের এই নাটকের নাম ‘প্রাণ’। ম্যানগ্রোভ দিবসে এই নাটকটি প্রদর্শিত হবে। অংশগ্রহণ করবেন স্কুলের ছাত্র-ছাত্রীরা।
এই এলাকাটি সুন্দরবন লাগোয়া এলাকা। এখানে বৃক্ষরোপণ নিয়ে ছোট থেকেই সকলকে সচেতন করাই লক্ষ্য বলে জানিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক প্রসেনজিৎ প্রামাণিক। বৃক্ষরোপণ নিয়ে রচিত পথনাটিকাটি আগামীদিনে বিভিন্ন জায়গায় প্রদর্শিত হবে। ম্যানগ্রোভ দিবস পালনের অনুষ্ঠানেও এই নাটক প্রদর্শিত হবে। এই অনুষ্ঠান নিয়ে খুশি সকলেই।
এ নিয়ে এসআইএস অর্পিতা দে জানিয়েছেন, “গিরিবালা আদর্শ বিদ্যালয় এবং তাদের প্রধান শিক্ষক প্রসেনজিৎ প্রামাণিক এমন অনুষ্ঠান করেন। আসলে এই এলাকায় বৃক্ষরোপণ খুবই জরুরি। আগামীতে ম্যানগ্রোভ গাছ রোপণ করা হবে। এই অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। বৃক্ষরোপণের পর সেই গাছটিকে বড় করে তোলাও সবার লক্ষ্য থাকা উচিৎ।”
নবাব মল্লিক
(Feed Source: news18.com)
