কাঞ্চন কাণ্ডে প্রতিবাদ, কালো ব্যাজ পরে ডিউটি চিকিৎসক-নার্সদের, পৌঁছলেন পুলিশ আধিকারিকরা

কাঞ্চন কাণ্ডে প্রতিবাদ, কালো ব্যাজ পরে ডিউটি চিকিৎসক-নার্সদের, পৌঁছলেন পুলিশ আধিকারিকরা

আবির দত্ত, কলকাতা: হাসপাতালে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের ‘দাদাগিরি’ এর বিরুদ্ধে এবার প্রতিবাদ জানাল চিকিৎসক-নার্সরা। এদিন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কালো ব্যাজ পরে ডিউটি করছেন চিকিৎসক-নার্সরা। কাঞ্চন মল্লিকের আচরণের নিন্দা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এরও। শেষ অবধি পাওয়া খবরে, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গেলেন পুলিশ আধিকারিকরা।

এখন অবধি কোনও এফআইআর হয়নি। কিন্তু লালবাজারের নির্দেশে ইতিমধ্যে মেডিক্যাল কলেজের পুলিশ কর্তৃপক্ষ তাঁরা এসে পৌঁছেছেন। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য। মূলত দুটি বিষয়ে কথা বলেছেন। গতকাল কী ঘটনা ঘটেছিল, সেই বিষয় নিয়ে জানার  জন্য। এবং যারা উপস্থিত ছিল তাঁদের কী বয়ান, সেই বিষয় নিয়ে পরবর্তী কালে তদন্তে এগোতে পারেন, সেই জন্য, সেই জন্য প্রাইমারি এনকোয়ারি বা অুসন্ধানের জন্যই তাঁরা এসেছিলেন, এমনটাই খবর।

মূলত যে অভিযোগ উঠেছে, তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে, সেই পরিপ্রেক্ষিতে যে চিকিৎসক অভিযোগ করেছিলেন, সেই চিকিৎসকের বক্তব্য এবং তাঁর সঙ্গে যারা সেখানে উপস্থিত ছিলেন, সেই বিষয়গুলিই জানার জন্য পুলিশ আধিকারিকরা এখানে আসেন। লালবাজারের নির্দেশেই তাঁরা এসে পৌঁছেছিলেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে।

গতকাল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধানকে, হুমকি দেওয়ার অভিযোগ ওঠে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। মূলত গতকাল তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রীর দিদিমাকে ত্বকের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অভিযোগ, হাসপাতালে ভিড় থাকায় মেজাজ হারিয়ে ফেলেন তৃণমূল বিধায়ক। এরপরেই চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন নম্বর জানতে চান বলেও অভিযোগ। অভিযোগ, তাঁকে বদলি করে দেওয়ার হুমকি দেন তিনি।

(Feed Source: news18.com)