কিংবদন্তি ভিভ রিচার্ডসের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করলেন ঋষভ পন্থ

উইকেটকিপিং করার সময় তাঁর আঙুলে গুরুতর চোট লেগেছিল। চোট এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে, মাঠ ছেড়ে উঠে যেতে হয়েছিল ঋষভ পন্থকে।

ইংল্যান্ডের প্রথম ইনিংসের বেশিরভাগ সময়টাই উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল। পন্থের পরিবর্ত হিসাবে।

একটা সময় পন্থ ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে পারবেন কি না, তা নিয়েই ছিল সংশয়। যদিও শেষ পর্যন্ত ব্যাট করতে নামেন পন্থ।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৭৪ রানের আগ্রাসী ইনিংসও খেলেন তিনি। দুর্ভাগ্যজনক রান আউট না হয়ে গেলে শনিবার ইংরেজ বোলারদের কপালে আরও দুঃখ ছিল।

শনিবারের ইনিংসে জোড়া ছক্কা মেরেছেন পন্থ। সেই সঙ্গে তিনি একটি অভিনব রেকর্ড গড়েছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মোট ৩৬টি ছক্কা মারা হয়ে গেল পন্থের। তিনি ভেঙে দিলেন কিংবদন্তি ভিভ রিচার্ডসের রেকর্ড।

স্যর ভিভ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৩৪টি ছক্কা মেরেছিলেন। সেটাই এতদিন ইংরেজদের বিরুদ্ধে টেস্টে কোনও এক ক্রিকেটারের মারা সবচেয়ে বেশি ছয় ছিল। সেই রেকর্ড এখন পন্থের দখলে।

তালিকায় তিন নম্বরে রয়েছেন নিউজ়িল্যান্ডের টিম সাউদি। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০টি ছক্কা মেরেছেন।

খুব অল্প দিনের টেস্ট কেরিয়ারে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭টি ছক্কা মেরে ফেলেছেন ভারতের যশস্বী জয়সওয়ালও। তালিকায় তিনি চার নম্বরে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বরে ভারতের অধিনায়ক শুভমন গিল। যিনি টেস্টে ইংরপেজ বোলারদের ২৬টি ছক্কা মেরেছেন। ছবি - পিটিআই ও গেটি ইমেজেস

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বরে ভারতের অধিনায়ক শুভমন গিল। যিনি টেস্টে ইংরপেজ বোলারদের ২৬টি ছক্কা মেরেছেন। ছবি – পিটিআই ও গেটি ইমেজেস

(Feed Source: abplive.com)