SSC Recruitment Case: নবম-দশম এবং একাদশ- দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ বার হয়েছিল ২০১৬ সালে। সে বার প্রায় ২২ লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন। প্রায় ১০ বছর হতে চলল, কোনও নিয়োগ পরীক্ষা হয়নি।
প্রতীকী ছবি
কলকাতা: ২০২৫ এসএসসি পরীক্ষায় বসার আবেদন করার সময়সীমা বাড়ল। স্কুল সার্ভিস কমিশনের তরফে আরও সাত দিন সময় দেওয়া হল। আগে ১৪ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে বলে জানানো হয়েছিল কমিশনের তরফে। সে ক্ষেত্রে আরও সাত দিন হাতে সময় পাবেন আগ্রহীরা। অর্থাৎ ২১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা।
স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে ২১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবে আবেদনকারীরা। টাকা জমা দেওয়ার কাজ সম্পন্ন করা যাবে ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নবম-দশম এবং একাদশ- দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ বার হয়েছিল ২০১৬ সালে। সে বার প্রায় ২২ লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন। প্রায় ১০ বছর হতে চলল, কোনও নিয়োগ পরীক্ষা হয়নি।
কিন্তু সে ভাবে বাড়েনি আগ্রহী প্রার্থীদের সংখ্যা। হিসাব বলছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাত্র সাড়ে চার লক্ষ ৭৫ হাজার মতো আবেদন জমা পড়েছে কমিশনের কাছে। এমন কম আবেদনের কারণেই আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও আবেদনের সংখ্যা কম বলে মানতে নারাজ ওই কর্তা। তাঁর দাবি, ”এই আবেদন শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকারা করেছেন। শিক্ষকর্মীরা নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হলেই সংখ্যাটা অনেক বৃদ্ধি পেয়ে যাবে।”
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
(Feed Source: news18.com)