Husband Wife Controversy: ওকে আর কারোর হতে দেব না! ডিভোর্সের পর প্রাক্তন স্ত্রীর ‘নগ্ন’ ভিডিয়ো পোস্ট বর্বর স্বামীর…

Husband Wife Controversy: ওকে আর কারোর হতে দেব না! ডিভোর্সের পর প্রাক্তন স্ত্রীর ‘নগ্ন’ ভিডিয়ো পোস্ট বর্বর স্বামীর…

 

সেলিম রেজা, ঢাকা: প্রাক্তন স্ত্রীর ‘বিয়ে ঠেকাতে’ নগ্ন ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সানজিল মীর নামের এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে এ ঘটনায় বাংলাদেশের মদন থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মহিলার ভাই।

সানজিল মীর বাংলাদেশের নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের বাবুল মীরের ছেলে। ভুক্তভোগী মহিলা একই উপজেলার বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, ভুক্তভোগী মহিলা বাংলাদেশের চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সানজিল ওই মহিলার বাড়ির পাশের একটি বাড়িতে থাকতেন। পাশাপাশি বাড়ি হওয়ার সুবাদে প্রায়ই সানজিল তাকে প্রেমের প্রস্তাব দিতেন।

এর মধ্যে, একদিন গোপনে ওই মহিলার স্নানের ভিডিয়ো মোবাইল ফোনে রেকর্ড করেন সানজিল। পরে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। চলতি বছরের এপ্রিল মাসে তারা বাংলাদেশের চট্টগ্রামের আদালতে বিয়ে করেন। বিয়ের পরে আরও একাধিক আপত্তিকর ভিডিয়ো মোবাইল ফোনে রেকর্ড করেন সানজিল। পরে যৌতুকের জন্য চাপ দিয়ে সেই আপত্তিকর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী বাবার বাড়িতে চলে আসেন। গত ২১ জুলাই সানজিলকে আদালতের মাধ্যমে ডিভোর্স দেন তিনি। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিয়ো পোস্ট করতে শুরু করেন সানজিল।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সানজিল জি ২৪ ঘণ্টাকে বলেন, ‘আমাকে ডিভোর্স দিয়েছে। ওর (প্রাক্তন স্ত্রীর) যাতে অন্য কোথাও বিয়ে না হয়, সে জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ছেড়েছি।’ অন্য়দিকে, ভুক্তভোগী মহিলা বলেন, ‘সানজিলের বিরুদ্ধে এ ধরনের বহু অভিযোগ রয়েছে। সে কৌশলে নারীদের স্নানের ভিডিয়ো ধারণ করে ব্ল্যাকমেইল করে। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বের হয়ে আসবে।’

এ বিষয়ে বাংলাদেশের মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু দাস জি ২৪ ঘণ্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন, ‘ভিকটিমের বড় ভাই থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

(Feed Source: zeenews.com)