Husband Wife Controversy: ওকে আর কারোর হতে দেব না! ডিভোর্সের পর প্রাক্তন স্ত্রীর ‘নগ্ন’ ভিডিয়ো পোস্ট বর্বর স্বামীর…
সেলিম রেজা, ঢাকা: প্রাক্তন স্ত্রীর ‘বিয়ে ঠেকাতে’ নগ্ন ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সানজিল মীর নামের এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে এ ঘটনায় বাংলাদেশের মদন থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মহিলার ভাই। সানজিল মীর বাংলাদেশের নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের বাবুল মীরের ছেলে। ভুক্তভোগী মহিলা একই উপজেলার বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা গিয়েছে, ভুক্তভোগী মহিলা বাংলাদেশের চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সানজিল ওই মহিলার বাড়ির পাশের একটি বাড়িতে থাকতেন। পাশাপাশি বাড়ি হওয়ার…

