‘ইনজুরিটা যথেষ্ট সিরিয়াস, সিটি স্ক্যান হয়েছে..’, অভয়ার মা-বাবাকে দেখতে হাসপাতালে শুভেন্দু

‘ইনজুরিটা যথেষ্ট সিরিয়াস, সিটি স্ক্যান হয়েছে..’, অভয়ার মা-বাবাকে দেখতে হাসপাতালে শুভেন্দু

কলকাতা: অভয়া কাণ্ডের বছর পার, নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। পার্ক স্ট্রিটে পুলিশের লাঠিচার্জ, ‘আহত’ অভয়ার মা-বাবা। নিয়ে যাওয়া হল মেডিকা হাসপাতালে। এই মুহূর্তে কী অবস্থায় আছেন অভয়ার মা-বাবা ? হাসপাতালে গিয়ে দেখা করার পর, বাইরে এসে সাংবাদিকদের সামনে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী বলেন, ইনজুরিটা যথেষ্ট সিরিয়াস। সিটি স্ক্যান হয়েছে। MRI ওনারা করছেন। এবং ওনাকে ওনারা ভর্তি করলেন। মেসোমশাই অর্থাৎ অভয়ার বাবা, তিনিও আপাতত সাথেই থাকবেন। উনিও অল্প বিস্তর, আমাদের মতো লাঠি খেয়েছেন। কিন্তু মায়ের..শাঁখা পলা তো ভেঙেইছে। ..ইতিমধ্যেই যেগুলি প্রাথমিক প্রক্রিয়া চ্যানেল করা, স্যালাইন দেওয়া, আলট্রাস্নোগ্রাফি…ডাক্তাররা খুব যত্ন নিয়েই করছেন। জ্ঞান আছে। কথা বলার চেষ্টা করছিল। বলিনি। চোখ থেকে অঝোরে জল পড়ছে। সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে, মার খাওয়ার জন্য হতে পারে। ..সকলেই একটা আবেগ , অভয়ার বাবা-মা বা অভয়ার পরিবারের প্রতি আছে।

প্রশ্ন : এটা কী চলল ? সেখানে কী এমন ঘটনা ঘটল, যে লাঠিচার্জ হল ?

শুভেন্দু অধিকারী : আসল কথা বিনীত গোয়েলকে বাঁচাতে চান মনোজ বার্মা। আরও যদি কিছু খারাপ ভাষা থাকে, তাহলে মমতা পুলিশের ক্ষেত্রে যথাযথ হবে। …আমি বলছি, এরা এই দুইজন সাক্ষীকে খতম করতে চেয়েছিল, যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়। কারণ ওরা খুব ভীত-আতঙ্কিত। অভিজিৎ সরকারের মামলায়, পরেশ পাল, স্বপন সমাদ্দারের পরিণতি দেখে, নারকেলডাঙার ওসির জেলে যাওয়া দেখে, ওরা ভাবছেন, অভয়ার বাবা-মা যেভাবে লেগে আছেন, কোর্টে যেভাবে লড়াই করছে…।

অভয়ার মা-কে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে ।’শাঁখা ভেঙে দিয়েছে পুলিশ, কপালে মেরেছে, আগে ওরা মেয়েকে মেরেছে, এখন আমাকে মারল’, নবান্ন অভিযানে যোগ দিয়ে অভিযোগ অভয়ার মায়ের। অভিযোগ তুলে অভয়ার বাবা বলেন, আমাকেও মারধর করেছে। গত বছর ৮ অগাস্ট অত্যাচার, আজও অত্যাচার হয়েছে। রাস্তায় ফেলে মেরেছে ৪-৫ জন পুলিশ’, দাবি জানিয়েছেন তিনি।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

(Feed Source: abplive.com)