Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘ইনজুরিটা যথেষ্ট সিরিয়াস, সিটি স্ক্যান হয়েছে..’, অভয়ার মা-বাবাকে দেখতে হাসপাতালে শুভেন্দু
‘ইনজুরিটা যথেষ্ট সিরিয়াস, সিটি স্ক্যান হয়েছে..’, অভয়ার মা-বাবাকে দেখতে হাসপাতালে শুভেন্দু

কলকাতা: অভয়া কাণ্ডের বছর পার, নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। পার্ক স্ট্রিটে পুলিশের লাঠিচার্জ, ‘আহত’ অভয়ার মা-বাবা। নিয়ে যাওয়া হল মেডিকা হাসপাতালে। এই মুহূর্তে কী অবস্থায় আছেন অভয়ার মা-বাবা ? হাসপাতালে গিয়ে দেখা করার পর, বাইরে এসে সাংবাদিকদের সামনে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, ইনজুরিটা যথেষ্ট সিরিয়াস। সিটি স্ক্যান হয়েছে। MRI ওনারা করছেন। এবং ওনাকে ওনারা ভর্তি করলেন। মেসোমশাই অর্থাৎ অভয়ার বাবা, তিনিও আপাতত সাথেই থাকবেন। উনিও অল্প বিস্তর, আমাদের মতো লাঠি খেয়েছেন। কিন্তু…

Read More

নবান্ন অভিযানে ধুন্ধুমার, BJP বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে FIR করতে চলেছে পুলিশ
নবান্ন অভিযানে ধুন্ধুমার, BJP বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে FIR করতে চলেছে পুলিশ

কলকাতা: নবান্ন অভিযানে ধুন্ধুমার, বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে FIR করতে চলেছে পুলিশ। লালবাজার সূত্রে দাবি, পুলিশকে হুমকির অভিযোগ , বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে আরও ৬টি মামলা রুজু করতে চলেছে পুলিশ। নবান্নে অভিযানে পুলিশকে মারধর, হুমকির অভিযোগ। পাশাপাশি লালবাজার সূত্রে আরও দাবি, নবান্নে অভিযানে হাইকোর্টের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। ইতিমধ্যেই নবান্নে অভিযানের একাধিক ভিডিও প্রকাশ করেছে পুলিশ। কারও পিঠে কালশিটের দাগ, কারও পোশাক ছিড়ে দেওয়ার অভিযোগ। পার্কস্ট্রিটে শুভেন্দু অধিকারীদের মিছিলে পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ। পুলিশকে চুড়ি,…

Read More