India US Tariff Row: ‘রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে…!’, ফের নয়াদিল্লিকে হুমকি ডোনাল্ড ট্রাম্পের…

India US Tariff Row: ‘রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে…!’, ফের নয়াদিল্লিকে হুমকি ডোনাল্ড ট্রাম্পের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাশিয়ার (Russia) থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গ। ফের নয়াদিল্লিকে হুমকি ডোনাল্ড ট্রাম্পের  (US President Donald Trump)। রাশিয়ার ৪০ শতাংশ তেল কেনে ভারত। যদি বন্ধ না হয় তাহলে আরও শুল্ক বাড়বে। ভারতের উপর সেকেন্ডারি ট্যারিফের হুমকি। ইতিমধ্যেই ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। মার্কিন মুলুকে ভারতীয় পণ্য রফতানিতে শুল্ক। ৫০ শতাংশ শুল্কর পর আরও শুল্কের হুমকি। যদি আরও শুল্ক চাপাতে হয়, চাপাব। আশা করি আরও শুল্ক চাপাতে হবে না। ভারতকে ফের শুল্ক-হুমকি ডোনাল্ড ট্রাম্পের।

ভারতের উপর বিপুল শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ! রাশিয়া থেকে তেল আর অস্ত্রশস্ত্র কেনার সাজা হিসেবেই তিনি ভারতের ঘাড়ে এই শুল্কবোঝা চাপিয়েছেন বলে নিজেই জানিয়েছেন। এদিকে এ নিয়ে ভারতেও যেমন, তেমনই সারা বিশ্বেও সাড়া পড়ে গিয়েছে। সাড়া পড়েছে, কারণ, এর নানা দিকে প্রভাব পড়বে বলে অনুমান।

বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে আমেরিকার তরফে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল ১ আগস্ট। তবে নানা জটিলতায় আটকা পড়ে এখনও পর্যন্ত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়ে ওঠেনি ভারতের। ঠিক এই পরিস্থিতিতেই ভারতের উপর শুল্ক চাপানো হবে কি না, জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার বলে দেন– ‘হ্যাঁ এটা হতেই পারে’! পাশাপাশি ট্রাম্প জানান, ‘ভারত আমাদের বন্ধু দেশ। তবে যে কোনও দেশের চেয়ে ভারত বেশি শুল্ক আরোপ করেছে। এটা চলতে পারে না। তাই ভারতের উপর এবার বেশি পরিমাণ শুল্ক চাপাবে আমেরিকা!’

তবে নিছক এই হুঁশিয়ারিতেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক ভাবে ভারতের উপর শুল্কের বোঝাও চাপিয়ে দেন তিনি। এরপরই তিনি জানান, ৫০ শতাংশ শুল্কর পর আরও শুল্কের হুমকি।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সমাধান অধরা। চূড়ান্ত সমাধানে পৌঁছোতে পারলেন না ট্রাম্প-পুতিন। ফের ২ রাষ্ট্রপ্রঝানের  বৈঠকের সম্ভাবনা। ট্রাম্পের উদ্দেশে পুতিনের বার্তা,ফের সাক্ষাত্‍ হতে পারে মস্কোয়। আলাস্কায় শুক্রবারের বৈঠক গঠনমূলক দাবি পুতিনের। টানা তিন ঘণ্টা পর আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক। যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পঁছানো গেল না। ট্রাম্প অবশ‍্য জানিয়েছেন, ‘ভাল অগ্রগতি’ হয়েছে। সংঘাত শুরুর বিষয়ের সমাধান আগে দরকার মন্তব্য পুতিনের।

(Feed Source: zeenews.com)