
ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডর তরফে ৪ কোটি টাকার নতুন তিনতলা মার্কেট কমপ্লেক্সের কাজ হবে বিধাননগর বাজারে।
ফাঁসিদেওয়া, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ ৬ মাস ধরে একাধিক সমস্যায় কাজ শুরু হয়নি! মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পরেও কাজ থমকে থাকায় অবশেষে উদ্যোগী হল প্রশাসন! সমস্ত জট কাটাতে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসলেন কৃষি বিপনন বিভাগের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বাজারে ব্যবসায়ী ও কৃষকদের সুবিধার্থে মার্কেট কমপ্লেক্স নির্মাণের কাজ গত ৬ মাস ধরে বন্ধ! ব্যবসায়ীদের একাধিক সমস্যার জেরে কাজ শুরুই হয়নি! সমস্যা সমাধান করতে একাধিক বৈঠক ও আলোচনা হলেও লাভ হয়নি। এবার ব্যবসায়ীদের বোঝাতে আসরে নামলেন স্বয়ং মন্ত্রী।
ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডর তরফে ৪ কোটি টাকার নতুন তিনতলা মার্কেট কমপ্লেক্সের কাজ হবে বিধাননগর বাজারে। ৮৮টি স্টলের মধ্যে ৪২টি ব্যবসায়ীরা ও ২২টি কৃষকদের ছাড়াও বাকি লটারির মাধ্যমে ব্যবসায়ীদের দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসে এই কাজ শুরুর কথা থাকলেও ব্যবসায়ীদের একাধিক সমস্যায় কাজ বন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে এদিন বিধাননগর ১নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমস্যা তুলে ধরেন ব্যবসায়ীরা। যদিও হাতে গোনা ব্যবসায়ীরা উপস্থিত থাকলেও বৈঠক ফলপ্রসূ হয়েছে মত মন্ত্রীর!
