টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নিজের জায়গা ভারতীয় দলে পাকা করে নিয়েছেন অভিষেক শর্মা। তিনিই ওপেনিংয়ে নামবেন আমিরশাহির বিরুদ্ধে।

এক বছরের বেশি সময় পরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছে শুভমন গিল। দলের সহ অধিনায়কও তিনি। অভিষেকের ওপেনিং পার্টনার হিসেবে দেখা যেতে পারে গিলকে।

তালিকায় তিন নম্বরে ব্যাটিং করতে নামবেন সঞ্জু স্যামসন। গিল না থাকলে ওপেনিংয়েই নামতেন যদিও।

সূর্যকুমার যাদব তাঁর সেট পজিশন চার নম্বরেই ব্য়াটিং করবেন। তিনিই ভারতীয় দলের অধিনায়ক এই ফর্ম্য়াটে।

মিডল অর্ডারে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলবেন তরুণ তিলক বর্মা। গিল একাদশে ঢোকায় তাঁরও ব্যাটিং পজিশন নীচের দিতে নেমেছে।

ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলবেন হার্দিক পাণ্ড্য। এবারের এশিয়া কাপে ভারতের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হতে পারে বঢোদরার অলরাউন্ডারের ফর্ম।

রিঙ্কু সিংহ ও শিবম দুবের মধ্য়ে পাল্লা ভারী রিঙ্কুরই। আমিরশাহির স্পিনিং ট্র্যাকের কথা মাথায় রেখে ও ব্যাট ও ফিল্ডিংয়ে তুখোড় রিঙ্কু। তাঁকে খেলানো হতেই পারে।

স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলানো হবে হয়ত অক্ষর পটেলকে। লোয়ার অর্ডারে অক্ষরের ব্য়াটের হাতও দলের প্লাস পয়েন্ট।

একমাত্র পেসার হিসেবে দেখা যেতে পারে জসপ্রীত বুমরাকে। চোট সারিয়ে পুরো ফিট হয়েই এশিয়া কাপে নামছেন তারকা পেসার।

জোড়া স্পিন ফলা কুলদীপ ও বরুণ চক্রবর্তী রয়েছেন তালিকায়।
(Feed Source: abplive.com)
