
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান (India vs Pakistan Asia Cup 2025 Super 4 Match)। গ্রুপ পর্বের মতোই এবারও সলমান আঘাদের ধরে পিষে দিয়েছিলেন সূর্যকুমার যাদবরা (Suryakumr Yadav)। আর এই ম্যাচে বিতর্কিত অঙ্গভঙ্গি করে তীব্র নিন্দিত হয়েছেন পাকিস্তানের দুই নির্লজ্জ ক্রিকেটার। একজন ব্যাটার ও অপরজন পেসার। সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ব্যাটটিকে বন্দুকের মতো উঁচিয়ে সেলিব্রেট করেছিলেন। যা AK47 সেলিব্রেশন নামেও পরিচিত (Sahibzada Farhan AK47 Gesture)। হ্যারিস রউফ আবার বিতর্কিত ‘৬-০’ (Haris Rauf 6 Gesture Against India) ইঙ্গিত করেছেন! এবার রউফকেই নকল করলেন পাকিস্তান মহিলা দলের ক্রিকেটার নাশ্রা সান্ধু (Nashra Sandhu 6 Gesture Against South Africa)!
রউফের ৬ সেলিব্রেশন
অপারেশন সিঁদুরের পর সীমান্ত সংঘর্ষের সময়ে ভারতের ছ’টি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল পাকিস্তান। এমনই অপ্রমাণিত দাবি করে সেই দেশ। সেই ঘটনার ইঙ্গিতই ছিল রউফের। এছাড়াও বিধ্বস্ত যুদ্ধবিমানের নকলও করেছিলেন। রউফকে বাউন্ডারি লাইনের ধারে দেখেই ভারতীয় সমর্থকরা ‘কোহলি…কোহলি’ আওয়াজ তুলেছিলেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রউফের বলে কোহলির সেই ছক্কার কথা স্মরণ করিয়ে দেন ভক্তরা। অনলাইনে রউফের এই অঙ্গভঙ্গি ব্যাপক নিন্দিত হয়েছে। এহেন ঘৃণ্য আচরণ নিয়ে সকলেই মুখ খুলেছিলেন। কিছু পরামর্শ দিয়েছিলেন যে রউফের আচরণে পরিপক্কতার অভাব রয়েছে এবং খেলার প্রতি অসম্মানই প্রতিফলিত হচ্ছে।
এবার আসা যাক নাশ্রার কথায়
গত সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মহিলা দলের বিরুদ্ধে ওডিআই ম্যাচ খেলেছে পাকিস্তান মহিলা দল। নাশ্রা একাই ছয় উইকেট নিয়ে দ্রুততম পাকিস্তানি মহিলা হিসেবে ওডিআই ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। খেলার শেষে তিনি রউফকে নকল করেছেন একই অঙ্গভঙ্গি করে। ম্যাচের পর নাশ্রা সোশ্যাল মিডিয়ায় ৬ আঙুলের ইশারার ছবিও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া এবং ১০০ ওডিআই উইকেটের মাইলফলক স্পর্শ করতে পেরে সত্যিই কৃতজ্ঞ। আমার পরিবার, সতীর্থ এবং সাপোর্ট স্টাফদের অবিরাম সমর্থনের জন্যও আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা এবং দৃঢ়তার সঙ্গে সামনের দিকে তাকিয়ে আছি’। নাশ্রার পারফরম্যান্সের প্রশংসা অনেকেই করলেও, তবে ভক্তরা অনেকেই মনে করছেন যে, এশিয়া কাপের বিতর্কিত ছয় আঙুলের অঙ্গভঙ্গি এড়ানোই যেত…

(Feed Source: zeenews.com)
