Mother death: মা বেঁচে নেই, বোঝেইনি! মৃতদেহের পাশে বসে কেক-বিস্কুট-চিপস-জেলি খেয়েই কদিন কাটাল ২ বছরের ছেলে…

Mother death: মা বেঁচে নেই, বোঝেইনি! মৃতদেহের পাশে বসে কেক-বিস্কুট-চিপস-জেলি খেয়েই কদিন কাটাল ২ বছরের ছেলে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু বছরের একরত্তি ছেলে বুঝতেই পারেনি যে মা আর নেই! মা আর কোনওদিন উঠবে না! মা মারা গিয়েছে! মায়ের নিথর প্রাণহীন মৃতদেহের পাশে বসেই বিস্কুট-জেলি খেয়ে দিনের পর দিন। বেশ কয়েকদিন ধরে মৃত যুবতীর সঙ্গে কোনও যোগাযোগ করতে না পেরে পুলিসের দ্বারস্থ হন, ওই যুবতীর বন্ধু। তাতেই পুলিস গিয়ে পৌঁছতেই সামনে আসে এই মর্মান্তিক ঘটনা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব চিনে। মৃত যুবতীর নাম ঝেং। বয়স ২৮ বছর। ২ বছরের ছেলে মিয়ানমিয়ানকে নিয়ে ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝোয়ের ক্যানগান কাউন্টিতে একটি ভাড়াবাড়িতে থাকতেন ঝেং। পুলিস যখন মিয়ানমিয়ানকে উদ্ধার করে, তখন ঘরের মধ্যে ভীষণই নোংরা অবস্থায় ছিল সে। ছোট হাতার একটা শার্ট ও ময়লা ডায়াপার পরা অবস্থায় লফটের মধ্যে থেকে উদ্ধার করে ছোট্ট মিয়ানমিয়ানকে

জানা গিয়েছে, মিয়ানমিয়ানের বাবার সঙ্গে মা ঝেং-এর অনলাইনে আলাপ। দুজনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি। ২০২৩-এর ফেব্রুয়ারিতে ঝেং মিয়ানমিয়ানের জন্ম দেন। কিন্তু মিয়ানমিয়ানের জন্মের পরই তাদের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। ফেব্রুয়ারিতে শেষ যোগাযোগ হয় দুজনের। এরপর ঝেং তাকে অনলাইনে ব্লক করে দেয়।

পুলিস সূত্রে জানা গিয়েছে, মা মারা গিয়েছে, বুঝতেই পারেনি ওই শিশু। কয়েক দিন ধরে মায়ের মৃতদেহের পাশেই ঠায় বসে থাকে সে। মায়ের মৃতদেহের পাশে বেশকিছু কেক, বিস্কুট, চিপসের প্যাকেট আর জেলি পড়েছিল। সেগুলি খেয়েই দিন কাটায়। কয়েক দিন ধরে সেগুলি খেয়েই বেঁচেছিল সে। শেষে তাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়েছে পুলিস।

এখন ঝেং আত্মহত্যা করেন নাকি অসুস্থতায় তার মৃত্যু হয়, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। ঝেঙের এক আত্মীয় দাবি করেছেন, সম্পর্কের টানাপোড়েনে একাধিকবার আত্মহত্যার কথা বলেছিলেন তরুণী। যদিও এটাও জানা গিয়েছে যে, সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন ঝেং। প্রাথমিক তদন্তের পর পুলিসও মনে করছে, হয়তো সেই অসুস্থতা থেকেই মৃত্যু হয়েছে ঝেঙের

(Feed Source: zeenews.com)