করিশ্মার পুত্র-কন্যার থেকে সম্পত্তি কেড়ে নিতে চান প্রিয়া? মুখ খুললেন পিয়ার আইনজীবী

করিশ্মার পুত্র-কন্যার থেকে সম্পত্তি কেড়ে নিতে চান প্রিয়া? মুখ খুললেন পিয়ার আইনজীবী

কলকাতা: ব্যবসায়ী সঞ্জয় কপূরের (Sunjay Kapoor) মৃত্যুর পর থেকেই তাঁর বিপুল সম্পত্তি নিয়ে শুরু হয়েছে আইনি দড়ি টানাটানি। তাঁর প্রাক্তন স্ত্রী করিশ্মা কপূর (Karishma Kapoor) আর তাঁর ২ ছেলে মেয়ে, সঞ্জয় কপূরের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব (Priya Sachdev), সঞ্জয়ের ২ দিদি সব পক্ষের মধ্যেই শুরু হয়েছে আইনি লড়াই। করিশ্মা কপূরের পুত্র ও কন্যার তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, মিথ্যা কথা বলে নাকি সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চান প্রিয়া সচদেব। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন, সঞ্জয় কপূরের বর্তমান স্ত্রী প্রিয়া।

দিল্লি হাইকোর্টে সঞ্জয় কাপূরে স্ত্রী প্রিয়া সচদেবের আইনজীবী জানান, করিশ্মা কপূরের সন্তানদের আবেদনে উইলের কোনও চ্যালেঞ্জ জানানো হয়নি, এমনকি কোনও আইনি কারণও উল্লেখ করা হয়নি। ৩০ জুলাই উইল প্রকাশ্যে আনা হয় এবং সকলকে পড়ে শোনানো হয়। তবুও ৯ সেপ্টেম্বর দায়ের করা আবেদনে এর কোনও উল্লেখ নেই। উইল ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়, কিন্তু তাঁরা তাঁদের দাবিতে কোনো সংশোধন করেননি। দিল্লি হাইকোর্টে এদিন প্রিয়া সচদেবের আইনজীবী বলেন, এই মামলা উইলটি সঠিক কি না, সেটা প্রমাণ করার প্রক্রিয়া নিয়ে নয় এবং উইলের বৈধতা নিয়ে কোনও সরাসরি প্রশ্ন তোলা হয়নি। আদালতে সওয়াল করে তিনি বলেন, যদি কারও নামের বানান ভুল লেখা হয়, অথবা Testator-এর জায়গায় Testatrix লেখা হয়, তাহলে কি সেই উইল অবৈধ হয়ে যাবে? এত সামান্য ভুলত্রুটির কারণে কি কোনও ব্যক্তির শেষ ইচ্ছাকে অস্বীকার করা যেতে পারে?

দিল্লি হাইকোর্টে প্রিয়া সচদেবের আইনজীবী সওয়াল করে বলেন, উইলে সঞ্জয় কাপূরের স্বাক্ষরের বিরোধিতা কেউ করেননি। শুধুমাত্র এই কারণে যে উইল দেরিতে সামনে এসেছে, সেটাকে মিথ্যা বলা যায় না। উইল বছরের পর বছর ধরে কারও পকেটে বা লকারে থাকতে পারে, এতে তার সত্যতার ওপর কোনো প্রভাব পড়ে না। দিল্লি আদালতে সঞ্জয় কাপূরের সন্তানেরা দাবি করেন যে, উইলে তাঁদের নাম ভুল লেখা হয়েছে এবং অনেক জায়গায় তাঁদের ঠিকানা ভুল দেওয়া হয়েছে। এটা তাঁদের বাবার মতো বুদ্ধিমান মানুষের থেকে প্রত্যাশা করা যায় না। তাঁরা বলেন, এই উইল জাল এবং অপমানজনক। আপাতত দিল্লি হাইকোর্ট এই মামলার শুনানি করবে শুক্রবার। এই পরিস্থিতিতে সবার নজর রয়েছে যে, সঞ্জয় কাপূরের উইলের এই বিবাদে কার জয় হয়।

(Feed Source: abplive.com)