
তন্বী শরীর, ঈর্ষণীয় কোমর.. সন্তান হওয়ার পরেও একইরকম আকর্ষণীয় তিনি। অবাক করা কথা, এই ফিগার তৈরি করার জন্য নাকি জিমে যাননি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)! ক্যাটরিনা কইফ থেকে শুরু করে আলিয়া ভট্ট, প্রত্যেকেই মেনে চলেছেন এই নিয়ম। প্রত্যেকেই মেনে চলেছেন, নো-জিম অ্যাবস ওয়ার্কআউট। এটি কী? ফাঁস করলেন সেলিব্রিটি ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা।

ইয়াসমিন করাচিওয়ালা যে কোনও শরীরচর্চাকে ২ ভাগে বিভক্ত করেন, বিগিনার্স ও অ্যাডভান্সড। এই দুটি ধাপেরই কিছু বিশেষ বিশেষ ওয়ার্কআউট রয়েছে। প্রত্যেকটি ওয়ার্কআউট শরীরের বিশেষ বিশেষ অংশকে টার্গেট করে ও সেই অংশকে শক্তিশালী করতে সাহায্য় করে। প্রতিটি ব্যায়াম কমপক্ষে ৩ সেট এবং ১৫ বার করার পরামর্শ দেওয়া হয়।

কার্ল-আপ: এই ব্যায়ামটি করার জন্য প্রথমে মাটিতে শুয়ে পড়ুন। হাঁটু ভাঁজ করুন এবং পা মাটিতে রাখুন। এর সঙ্গে আপনি হাত মাথার পিছনে রাখুন এবং ধীরে ধীরে উপরের পিঠ উপরে তুলুন। এর লক্ষ্য হল উপরের অ্যাবসকে শক্তিশালী করা।

রিভার্স কার্লস: এই ব্যায়ামটি করার জন্য চিৎ হয়ে শুয়ে পড়ুন এবং হাঁটু বুকের দিকে আনুন। এর সঙ্গে, কোমর সামান্য উপরে তুলুন, যা আপনার পেটের নিচের অংশের পেশীকে শক্তিশালী করবে।

ক্রিসক্রস: এই ব্যায়ামটি করার জন্য চিৎ হয়ে শুয়ে পড়ুন এবং ২টি পা উপরে তুলুন। এর সঙ্গে, পা-গুলিকে কাঁচির মতো মুভমেন্টে নাড়াচাড়া করুন এবং কোমর শক্ত রাখুন। এটি অব্লিক পেশীকে শক্তিশালী করে।

কার্ল-আপ (টেবলটপ লেগস-এর সঙ্গে): এটা করার জন্য মাটিতে শুয়ে পড়ুন এবং পা দুটোকে ৯০ ডিগ্রি-তে তুলুন। এর সঙ্গে কোমর শক্ত রেখে উপরের শরীরটি তুলুন। এর লক্ষ্য হল উপরের অ্যাবস-এর অতিরিক্ত মেদ প্রতিরোধ তৈরি করা।

সোজা পা তোলার শরীরচর্চা: এটা করতে পিঠের উপর শুয়ে পা সোজা করে প্রসারিত করুন। ধীরে ধীরে দুটো পা উপরে তুলুন এবং নামানোর সময় মাটিতে স্পর্শ করবেন না। এতে পেটের নিচের অংশ এবং হিপ ফ্লেক্সার পেশীর উপর চাপ পরে।

অলটারনেটিভ হিল টাচ: এটা করতে পিঠের উপর শুয়ে পড়ুন, হাঁটু ভাঁজ করুন এবং পা মাটিতে রাখুন। এরপর, এক এক করে বাম এবং ডানে ঝুঁকে গোড়ালি স্পর্শ করার চেষ্টা করুন। এর লক্ষ হল পা ও কোমরের পেশীকে টান টান করা।

এই শরীরচর্চার সবচেয়ে ভাল দিকটি হল, এই শরীরচর্চাগুলির জন্য জিমের প্রয়োজন নেই বা কোনো ব্যয়বহুল সরঞ্জামেরও প্রয়োজন নেই। শুধু একটি ম্যাট বা নরম জায়গা এবং দিনের কয়েকটা মিনিটই যথেষ্ট। আপনি এটি যে কোনও জায়গায়, যে কোনও সময় করতে পারেন
(Feed Source: abplive.com)
