Bengaluru Horror: বাড়িতে একা, গন্ধ পেয়েই পাঁচ মদ্যপ দরজা ভেঙে ঢুকে ঝাঁপিয়ে পড়ল বাঙালি যুবতীর দেহে…

Bengaluru Horror: বাড়িতে একা, গন্ধ পেয়েই পাঁচ মদ্যপ দরজা ভেঙে ঢুকে ঝাঁপিয়ে পড়ল বাঙালি যুবতীর দেহে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরুতে পুলিসের ‘ইনফরমার’ সেজে বাড়িতে ঢুকে যুবতীকে গণধর্ষণের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ দুষ্কৃতী বাড়িতে ঢুকেছিল। এদের মধ্যে তিন জন ধর্ষণে অভিযুক্ত। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক।

পুলিস জানিয়েছে, ঘটনাটি বেঙ্গালুরুর গাঙ্গোন্দানহল্লি এলাকার। ৩০ বছরের নির্যাতিতা তরুণী কলকাতার বাসিন্দা। অভিযুক্তের পুলিশের ইনফর্মার সেজে জোর করে বাড়িতে ঢুকে পড়েছিল বলে অভিযোগ। এরপর বাড়িতে গাঁজা বিক্রি হয়, দেহ ব্যবসা চলে ইত্যাদি অভিযোগ এনে ধমকায় তাঁরা। নির্যাতিতার নাবালক ছেলে ও মহিলা বন্ধুদের মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরেই পাশের একটি ভাড়া বাড়িতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় যুবতীকে! অভিযুক্তরা পালানোর আগে নগদ টাকা-পয়সা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

নির্যাতিতার ছেলে ১১২ ইমার্জেন্সি নম্বরে ফোন করে। সঙ্গে সঙ্গেই পুলিশ এসে হাজির হয়।

অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ ও ডাকাতির মামলা করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। বাকিদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসপি সিকে বাবা বলেন, ‘ঘটনাটি গতরাতে ৯.৩০টা থেকে ১২.১৫টার মধ্যে ঘটেছে। অভিযুক্তরা নির্যাতিতার দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে তাঁকে পাশের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারা দুটি মোবাইল ফোন এবং ২৫,০০০ টাকাও চুরি করেছে।’

তিনি আরও যোগ করেন যে পুলিস ‘তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে, এবং এই অপরাধের সাথে জড়িত অপর দুজন পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে’।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা নির্যাতিতার বাড়ি থেকে কিছুটা দূরত্বে থাকত এবং আগে থেকে চিনত। নির্যাতিতা বর্তমানে হাসপাতালে ভর্তি।

(Feed Source: zeenews.com)