
Knowledge Story: রানাঘাট এলাকার নাম ছিল ‘ব্রহ্মডাঙ্গা’ বা ‘ব্যোমডাঙা’। পরে এই রনা ডাকাতের নাম অনুসারে ‘রানাঘাট’ নাম হয়। রনা ডাকাতের মৃত্যু হলে মা সিদ্ধেশ্বরী জঙ্গলের মধ্যেই পড়েছিলেন।
রাণাঘাটের নাম আগে কি ছিল জানেন
রাণাঘাট, মৈনাক দেবনাথ: আনুমানিক ৪৮৫ বছর আগে জঙ্গলময় অঞ্চল ছিল চূর্ণী নদীর ধার সেই জঙ্গলে থাকত ডাকাতের দল। কথিত রয়েছে, ডাকাত দলের সর্দার ছিলেন রনা ডাকাত। ডাকাতি করার আগে তিনি মাকালীর পুজো করে বের হতেন। ডাকাতি করে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতেন। রনা ডাকাতের কালী মা ছিলেন সিদ্ধেশ্বরী মা। সিদ্ধেশ্বরী মা সমস্ত মনের ইচ্ছা সিদ্ধ করেন, তাই তার কালী মায়ের নাম দিয়েছিলেন সিদ্ধেশ্বরী মা। পরবর্তী কালে রনা ডাকাত সাধুর সংস্পর্শে এসে তার মানসিক ও স্বভাব পরিবর্তন হয়। ডাকাতি ছেড়ে মায়ের সাধনায় মনোনিবেশ করেন।
জানা যায়, আগে রানাঘাট এলাকার নাম ছিল ‘ব্রহ্মডাঙ্গা’ বা ‘ব্যোমডাঙা’। পরে এই রনা ডাকাতের নাম অনুসারে ‘রানাঘাট’ নাম হয়। রনা ডাকাতের মৃত্যু হলে মা সিদ্ধেশ্বরী জঙ্গলের মধ্যেই পড়েছিলেন। এরপর নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ স্বপ্নাদেশ পান, মা সিদ্ধেশ্বরী জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। তারপর তিনি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয় মন্দিরে। আজও প্রত্যেক দিন পুজো হয়ে আসছে। ভক্তবৃন্দ আসেন প্রতিদিনই, তবে কালীপুজোর দিন ভিড় হয় বেশি।
(Feed Source: news18.com)
