
মায়ানগরীর বুকে অন্যতম বিলাসবহুল রেস্তোরাঁ শাহরুখ খান (Shah Rukh Khan) পত্নী গৌরী খান (Gauri Khan)-এর ‘তরী’। এই রেস্তোরাঁর অন্দরসজ্জা যেমন আকর্ষণীয়, তেমনই এখানকার খাবারের খুব সুখ্যাতি রয়েছে। এবার প্রকাশ্যে এল ‘তরী’-র খাবারের দাম!

গৌরী খানের রেস্তোরাঁয় ‘সামার ভেজিটেবিল সুই’-এর দাম ৯৫০ টাকা! ট্রাফ্ল্ এডমামে নামে একটি পদের দামও এই একই, ৯৫০ টাকা।

গৌরী খানের বিলাসবহুল রেস্তোরাঁয় আইস বার্জ স্যালাডের দাম ৫০০ টাকা আর সেশিমি স্যালাডের দাম ১১০০ টাকা। সেশিমি স্যালাড এক বিশেষ জাপানি খাবার থেকে অনুপ্রাণিত। স্যামন ও টুনা মাছ দিয়ে তৈরি হয় এই বিশেষ স্যালাড।

‘টোরি ভেজ গিয়োজ়া’ নামে এক ধরনের ডাম্পলিং পাওয়া যায় গৌরী খানের এই রেস্তোরাঁয়। এক প্লেটের দাম ১৫০০ টাকা। অন্যদিকে, ৫০০ টাকা থেকে শুরু করে ১১০০ টাকা দামের স্যালাড রয়েছে তাঁদের সম্ভারে।

জাপানের বেশ কিছু খাবার পাওয়া যায় এই রেস্তরাঁয়। যেমন এনোকি মাশরুম টেমপুরার দাম ৬০০ টাকা। এছাড়াও রয়েছে সেশিমি স্যালাড। সেশিমি স্যালাড এক বিশেষ জাপানি খাবার থেকে অনুপ্রাণিত।

অন্য দিকে পদ্মফুলের গোড়া দিয়ে তৈরি হয় এক বিশেষ ধরনের খাবারের দাম ৭৫০ টাকা। চিকেন ইয়াকিতোরি নামে মুরগির মাংসের একটি পদের দাম ৮০০ টাকা।

ভেড়ার মাংসের দুই রকমের বিশেষ পদ রয়েছে এই রেস্তোরাঁয়। এই পদগুলির দাম ৩৮০০ টাকা ও ৪৭০০ টাকা। সামুদ্রিক খাবার অর্থাৎ সি-ফুডপ্রেমীদের জন্যও রয়েছে চমক। নরওয়ের কায়দায় তৈরি স্যামন মাছের দাম ১৯০০ টাকা। চিংড়ি মাছের একটি ভীষণ জনপ্রিয় পদ পাওয়া যায় ৬৫০ টাকায়।
(Feed Source: abplive.com)
