‘কেন Gen Z তাঁর কথা শুনবে…?’ বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর

‘কেন Gen Z তাঁর কথা শুনবে…?’ বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর

Prashant Kishor Vs Rahul Gandhi: ‘যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?’ বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর।

রাহুলকে কটাক্ষ প্রশান্ত কিশোরের!

পটনা: বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বিহারের যুবসমাজের উপর তাঁর প্রভাব নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন পিকে। Gen Z সংক্রান্ত রাহুল গান্ধির সাম্প্রতিক মন্তব্যকে সম্পূর্ণ নস্যাৎ করে পিকের পাল্টা প্রশ্ন, “যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?”