১১ বার প্রেম এল জীবনে, তবু ৫০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে অবিবাহিতই রয়ে গেলেন এই বাঙালি নায়িকা!

একবার, ২ বার, ৩ বার নয়… সম্পর্কে জড়িয়েছেন ১১ বার! কখনও ব্যবসায়ী, কখনও ক্রিকেটার তো কখনও অভিনেতা বা পরিচালক.. কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। ৫০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে, এই নায়িকা আজও অবিবাহিত। তিনি আর কেউ নন, অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। বঙ্গকন্যার ব্যক্তিগত জীবন চিরকালই থেকেছে চর্চায়।

বলিউডে পা রেখেই, পরিচালক বিক্রম ভট্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা সেন। তবে সেই সময়ে বিক্রম ছিলেন বিবাহিত। তাঁদের সম্পর্কের কথা জানাজানি হয়ে গেলেও তা দীর্ঘদিন টেঁকেনি। বিচ্ছেদ হয়ে যায় সুস্মিতা ও বিক্রমের।

বিক্রম ভট্টের সঙ্গে বিচ্ছেদের পরে, সুস্মিতা সেন কখনও সঞ্জয় নারং, কখনও রণদীপ হুডা, কখনও আবার ইমতিয়াজ খাত্রীর মতো নামজাদাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। হটমেলের প্রতিষ্ঠাতা সাবির ভট্টর সঙ্গেও তাঁর সম্পর্কের কথা শোনা গিয়েছিল। তবে পরিণতি পায়নি কোনও সম্পর্কই।

একটা সময়ে পাকিস্তানী ক্রিকেটার ওয়াসিম আক্রমের সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। ২ জনে একসঙ্গে একটি টক শো-তে গিয়েছিলেন। সেই সময় থেকেই তাঁদের সম্পর্কের কথা শিরোনামে জায়গা করে নেয়, যদিও এই সম্পর্ক বেশিদিন টেঁকেনি।

সুস্মিতা সেন যদি সবচেয়ে বিতর্কিত কোনও সম্পর্কে জড়িয়ে থাকেন, তা নিঃসন্দেহে ললিত মোদির সঙ্গে তাঁর সম্পর্ক। ললিত মোদি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন। প্রথমটা অনেকে ভেবেছিলেন যে তাঁদের বিয়ে হয়ে গিয়েছে। তবে পরে ললিত মোদিই স্পষ্ট করেন যে তাঁদের বিবাহ হয়নি, তবে তাঁরা খুব তাড়াতাড়ি সেই পথেই হাঁটবেন। সুস্মিতা সেন অবশ্য কখনও এই সম্পর্কের কথা স্বীকার করেননি।

সুস্মিতা সেন দীর্ঘদিন ধরেই তাঁর থেকে বয়সে ছোট, মডেল অভিনেতা রোহমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন। সুস্মিতার দুই মেয়ের সঙ্গেও রোহমানের সম্পর্ক খুব ভাল ছিল। তবে দীর্ঘ প্রেম করার পরে সুস্মিতাই জানান, তাঁর রোহমানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে।

যদিও সুস্মিতার অসুস্থতার সময় তাঁর পাশে দাঁড়ান রোহমান। এখনও সুস্মিতাকে হামেশাই রোহমানের সঙ্গে দেখা যায়। তবে রোহমান আর সুস্মিতা ২ জনেই জানিয়েছেন, তাঁদের মধ্যে এখন কেবল বন্ধুত্ব ছাড়া আর কোনও সম্পর্ক নেই।

(Feed Source: abplive.com)