১১ বার প্রেম এল জীবনে, তবু ৫০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে অবিবাহিতই রয়ে গেলেন এই বাঙালি নায়িকা!
একবার, ২ বার, ৩ বার নয়… সম্পর্কে জড়িয়েছেন ১১ বার! কখনও ব্যবসায়ী, কখনও ক্রিকেটার তো কখনও অভিনেতা বা পরিচালক.. কিন্তু কোনও সম্পর্কই স্থায়ী হয়নি। ৫০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে, এই নায়িকা আজও অবিবাহিত। তিনি আর কেউ নন, অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। বঙ্গকন্যার ব্যক্তিগত জীবন চিরকালই থেকেছে চর্চায়। বলিউডে পা রেখেই, পরিচালক বিক্রম ভট্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সুস্মিতা সেন। তবে সেই সময়ে বিক্রম ছিলেন বিবাহিত। তাঁদের সম্পর্কের কথা জানাজানি হয়ে গেলেও তা দীর্ঘদিন টেঁকেনি। বিচ্ছেদ হয়ে যায় সুস্মিতা ও বিক্রমের।…



