IND vs SA: শীতের আমেজে বাড়ল শহরের ক্রিকেট উত্তাপ! কলকাতায় পৌছলেন গিল-গম্ভীর সহ অন্যান্যরা

IND vs SA: শীতের আমেজে বাড়ল শহরের ক্রিকেট উত্তাপ! কলকাতায় পৌছলেন গিল-গম্ভীর সহ অন্যান্যরা

IND vs SA 1st Test: রবিবারই যে শহরে পা রাখবেন ভারতীয় দলের সদস্যরা তা আগেই জানা গিয়েছিল। তিলোত্তমা অপেক্ষায় ছিল প্রিয় তারকাদের। রবিবার রাতে কলকাতায় পা রাখলেন ভারতীয় ক্রিকেটাররা।

কলকাতা: রবিবারই যে শহরে পা রাখবেন ভারতীয় দলের সদস্যরা তা আগেই জানা গিয়েছিল। তিলোত্তমা অপেক্ষায় ছিল প্রিয় তারকাদের। রবিবার রাতে কলকাতায় পা রাখলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং টেস্ট অধিনায়ক শুভমন গিল। পুরো দল এখনই না এলেও গিল-গম্ভীরের সঙ্গে রয়েছে আরও একাধিক ক্রিকেটার।