
Kolkata Earthquake: কলকাতায় ভূমিকম্প। সকাল ১০.১০ নাগাদ একাধিকবার কেঁপে উঠল কলকাতা। গোটা রাজ্যজুড়ে অনুভূত কম্পন। বহুতল থেকে নেমে রাস্তায় বাসিন্দারা। প্রবল আতঙ্ক।
কলকাতা: কলকাতায় ভূমিকম্প। শুক্রবার সকাল ১০.১০ নাগাদ একাধিকবার কেঁপে উঠল কলকাতা। মৌসম ভবন সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। এদিন গোটা রাজ্যজুড়ে অনুভূত হয়েছে কম্পন। বহুতল থেকে নেমে রাস্তায় নেমে পড়েন বাসিন্দারা। প্রবল আতঙ্ক ছড়িয়েছে শহর থেকে জেলায়।
