নম্বর বাড়িয়ে লেখার অভিযোগ, এসএসসি-র শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনেই ধরা পড়ছে চাকরিপ্রার্থীদের ভুয়ো তথ্য!

নম্বর বাড়িয়ে লেখার অভিযোগ, এসএসসি-র শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনেই ধরা পড়ছে চাকরিপ্রার্থীদের ভুয়ো তথ্য!

বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর বাড়িয়ে লেখার অভিযোগ প্রার্থীদের বিরুদ্ধে। অ্যাকাডেমি কোয়ালিফিকেশনের নম্বরও বাড়িয়ে লেখার অভিযোগ উঠেছে। ভেরিফিকেশনের সময় সেইসব প্রার্থীদের ভুল তথ্য ধরা পড়েছে। এছাড়াও, গত ৬ দিনে ভেরিফিকেশন প্রক্রিয়ায় অনুপস্থিতি থাকলেন প্রায় ২০০ জন পরীক্ষার্থী।

ইন্টার্ভিউয়ের নথি যাচাইয়ের সময় উঠে এল মারাত্মক তথ্য

কলকাতা: SSC-এর একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের নথি যাচাই শুরু হতেই সামনে আসতে শুরু করল একের পর এক অসঙ্গতি। ইন্টারভিউয়ের তালিকায় থাকা একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের নথি যাচাইয়ে একের পর এক অসঙ্গতি ধরা পড়ে। জানা গিয়েছে, নথি যাচাই প্রক্রিয়াতে প্রায় ৩০০ আবেদনকারী ভুল তথ্য দিয়েছেন। এসএসসির ভেরিফিকেশন প্রক্রিয়ায় গত ৬ দিন ধরে এমনই তথ্য উঠে এল।