নতুন জীবনে পা রাখলেন তনুশ্রী, নায়িকাকে শুভেচ্ছা ‘প্রাক্তন’ রুদ্রনীলের!

নতুন জীবনে পা রাখলেন তনুশ্রী, নায়িকাকে শুভেচ্ছা ‘প্রাক্তন’ রুদ্রনীলের!

কলকাতা: একটা সময়ে তাঁদের সম্পর্ক ছিল। নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক করতে চাননি এই টলি অভিনেতা অভিনেত্রী। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। বন্ধুবান্ধব থেকে শুরু করে, পরিবার.. প্রত্যেকেই জানতেন যে তাঁদের বিয়ে হবে। একসঙ্গে অভিনয় ও করেছেন তাঁরা। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি.. ভেঙে যায়। তারপরে কেটে গিয়েছে দীর্ঘদিন। অভিনেতা অভিনেত্রী ২ জনেই টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করলেও, ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়েছে। সেই অভিনেত্রীই স্বপ্নের মতো বিয়ে সারায়, সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক।

কথা হচ্ছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty) আর অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)-কে নিয়ে। একটা সময়ে টলিউডের প্রত্যেকেই জানতেন যে তাঁরা সম্পর্কে রয়েছেন। তাঁদের বিবাহ হবে। কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। আজ, শুক্রবার সকাল হতেই কার্যত চমকে ওঠে বিনোদন দুনিয়া। কার্যত কাউকে কিচ্ছু না জানিয়েই বিদেশের মাটিতে বিয়ে করেছেন তনুশ্রী চক্রবর্তী। প্রেমিকের সঙ্গে তাঁর ৫ মাসের আলাপ, তাতেই সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ে করবেন। তবে বিষয়টা যে এমন হঠাৎ করে হবে.. তার কোনও পরিকল্পনা ছিল না তনুশ্রীর।

নায়িকার বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন অভিনেত্রী। সেই শুভেচ্ছা জানানোর তালিকায় নাম লিখেছেন রুদ্রনীল ঘোষ ও। তনুশ্রীর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রুদ্রনীল ঘোষ লিখেছেন, ‘তনুশ্রী-সুজিতকে বিয়ের অনেক শুভেচ্ছা। সুন্দর হোক তনুশ্রীর আগামী জীবন।’ এই ছবির মন্তব্যে অনেকেই রুদ্রনীলকে পরামর্শ দিয়েছেন এবার বিয়ে করে নেওয়ার জন্য। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুদ্রনীল অবশ্য জানিয়েছেন যে, তিনি বিবাহ করার পরিকল্পনা করছেন।

এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে, নিজের বিয়ে নিয়ে তনুশ্রী জানিয়েছেন, ‘বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা ছিল না। আমি তো জানতাম ও না! আমার সঙ্গে সুজিতের আলাপ এক বন্ধুর মারফত। মাত্র ৫ মাসের আলাপেই ভাল লেগে যায় একে অপরকে। বুঝতে পারি, একে অপরের ওপর নির্ভর করছি, ভালবাসছি। তবে বিয়ের কোনও পরিকল্পনা ছিল না। আমি সুজিতের সঙ্গে লাস ভেগাসে ঘুরতে গিয়েছিলাম। ওই আমায় বিয়ের প্রস্তাব দেয়, রাজি না হওয়ার কোনও কারণ তো ছিল না। তবে গোটা বিষয়টা একটাই আচমকা হয়েছে যে কোনও তোড়জোড়ের সময় পাইনি। আমার পরিবার ও উপস্থিত থাকতে পারেননি। প্রেমপর্বের প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা বিয়ে করব। তবে দেশে ফিরে বিয়ে করারই প্ল্যান ছিল। কিন্তু হঠাৎ যে এই আয়োজন হবে, বিয়ে করে নেব… এটা এখনও ভাবতেই পারছি না। ভীষণ ভালভাবে, খুব কম মানুষজন নিয়ে, কিন্তু ভীষণ ভালবাসায় বিয়ে করেছি।’

(Feed Source: abplive.com)