
মুম্বই: সিনিয়রদের এশিয়া কাপে (Asia Cup) চ্যাম্পিয়ন ভারত । রেকর্ড সংখ্যক ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া । যদিও সেই ট্রফি এখনও ভারতের হাতে তুলে দেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি ।
এর মধ্যেই ফের এক এশিয়া কাপের আসর বসছে । তবে সিনিয়র নয়, এবার পরীক্ষা জুনিয়রদের । আগামী ১২ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ (U19 Mens Asia Cup) । ভারতের সঙ্গে সেই টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে পাকিস্তানও । আগামী ১৪ ডিসেম্বর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী । তার জন্যই ঘোষিত হল ভারতীয় দল ।
সদ্যসমাপ্ত রাইজিং স্টার্স এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল বৈভব সূর্যবংশীদের দল । শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে ভারত । টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান । এবার তার মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ ভারতের যুব দলের সামনে ।
🚨 NEWS 🚨
India’s U19 Squad for ACC Men’s U19 Asia Cup announced.
The Junior Cricket Committee has picked the India U19 squad for the upcoming ACC Men’s U19 Asia Cup to take place in Dubai from 12th December.
Details 🔽 https://t.co/NQS4ihS8hn
— BCCI (@BCCI) November 28, 2025
ভারতকে এই টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন চেন্নাই সুপার কিংসের হয়ে নজর কাড়া আয়ুষ মাত্রে । সেই সঙ্গে দলে সুযোগ পেয়েছে ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী । আগামী ১২ ডিসেম্বর অর্থাৎ টুর্নামেন্ট শুরুর দিনেই খেলতে নামবে ভারত । যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে উঠে আসা দলের বিরুদ্ধে খেলবে বৈভবরা । তবে টি-২০ নয়, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ হবে ওয়ান ডে ফর্ম্য়াটে । ২১ ডিসেম্বর আয়োজিত হবে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনাল ।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের নির্বাচিত দল: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মলহোত্র (সহ অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু, হরবংশ সিংহ, যুবরাজ গোহিল, কনিষ্ক চৌহান, খিলান এ পটেল, নমন পুষ্পক, ডি দীপেশ, হেনিল পটেল, কিশান কুমার সিংহ, উদ্ধব মোহন ও অ্যারন জর্জ ।
(Feed Source: abplive.com)
