Andre Russell: ‘ভাবতেও পারিনি…’! ১১ বছর পর বাধ্য হয়েই অবসর! মুখ খুলতেই বিস্ফোরক ‘দ্রে-রাস’…

Andre Russell: ‘ভাবতেও পারিনি…’! ১১ বছর পর বাধ্য হয়েই অবসর! মুখ খুলতেই বিস্ফোরক ‘দ্রে-রাস’…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৬ ডিসেম্বর ২০২৬ সালের আইপিএল নিলাম (IPL 2026 Auction) আবু ধাবিতে (Abu Dhabi)। আইপিএল ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলতে পারে বলেই রিপোর্ট। গত ১৫ নভেম্বর ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে রিটেনশন লিস্ট জমা দেওয়ার ডেডলাইন ছিল। তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও (KKR Retention List For IPL 2026) তাদের খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দিয়েছিল। মোট ১২ জনকে ধরে রেখেছে কেকেআর। আর ১০ জনকে ছেড়ে দিয়েছে। ‘রিলিজড’ তালিকায় রয়েছেন আন্দ্রে রাসেলও (Andre Russell)। যা দেখে সমর্থকদের চোখ কপালে উঠেছিল। রাসেলের সঙ্গে দীর্ঘ ১১ বছরের সম্পর্ক শেষ হয়।

আচমকাই অসবর!

রাসেলের সঙ্গে যদিও কেকেআরের সম্পর্ক শেষ হচ্ছে না। রাসেলের ভূমিকা বদলাচ্ছে। ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে অবসর নেওয়া ‘দ্রে-রাস’কে এবার শাহরুখ খানের টিমের ডাগআউটে দেখা যাবে ‘পাওয়ার কোচ’ হিসেবে। ক্রিকেটার থেকে এবার সাপোর্ট স্টাফ রাসেল। গতবছরই ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলার টার্গেট ছিল রাসেলের। ৩৭ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের নক্ষত্র অলরাউন্ডার তাহলে আচমকাই কি আইপিএল থেকে অবসর নিলেন নাকি বাধ্য হলেন তিনি? ব্যাটে-বলে একাই ম্যাচের রং বদলে দিতে পারা রাসেল এভাবে বেরঙিন কেন হয়ে গেলেন!

বিস্ফোরক রাসেল 

অবসরের পর মুখ খুললেন রাসেল। এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রাসেল বলেন, ‘দেখুন অবসরের সিদ্ধান্ত নিয়েছি, ম্যাচের সংখ্যা এবং ভ্রমণের কথা ভেবেছি। আমাকে নিশ্চিত করতে হবে যে আমি যতটা সম্ভব সুস্থ হয়ে উঠছি। যাতে আমি সতেজ থাকতে পারি। এবং আমার শরীর সামলাতে পারছে কিনা! অনুশীলন সেশন পরিচালনা করতে পারা এবং জিমে আমার কাজের চাপ সামলানো। আমাকে অবশ্যই অনুশীলন করতে হবে, তার সঙ্গে জিমে যেতে হবে, কিন্তু এটাও নিশ্চিত করতে হবে যে, খুব বেশি কিছু করা যাবে না। আইপিএলের মতো বড় লিগ সবসময় চ্যালেঞ্জিং।’

বিরাট চ্যালেঞ্জিং

রাসেল আরও কথা বলেছেন চ্যালেঞ্জ নিয়ে। তাঁর সংযোজন, আমি শুধু আমার হয়েই কথা বলতে পারি। দেখুন শুধু ব্যাটে-বল করাই তো নয়, ক্যাচিং-ফিল্ডিংও তো রয়েছে। সবসময়  চ্যালেঞ্জিং। আইপিএল এত বড়ই লিগ যে সবসময় নিশ্চিত করতে হবে যে আমি মাঠে সেরাটাই দিতে পারি। আমি কখনও এটা নিয়ে ভাবিনি, কারণ আমার মনে হয় আমার ব্যাটিং-বোলিং, একে-অপরের পরিপূরক। আমি সবসময় একটি ম্যাচে কমপক্ষে দু’ওভার বোলিং করার জন্য মুখিয়ে থাকি। আমার মনে হয় যদি আমি ভালো বল করি, তাহলে আমার ব্যাটিং অটোমেটিক ভাবেই হবে, এবং এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি আমার কেরিয়ারের শুরু থেকেই কেবল একজন ব্যাটার হতাম, তাহলে হয়তো আমার কেরিয়ার এবং সবকিছু এক লাইন ধরেই ভাবতাম, নিজেকে কেবল একজন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখি না। শুধু ব্যাট করে ছক্কা মেরে দিলে তো হবে না। আমাকে ব্যাটিং এবং বোলিং দু’টোই করতে হবে।’

আইপিএল কেরিয়ার 

রাসেল ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের (অধুনা দিল্লি ক্যাপিটালস) জার্সিতে আইপিএল কেরিয়ার শুরু করেন। দুই মরসুম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকার পর, ২০১৪ সালে তিনি কেকেআর-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। আইপিএলে মোট ১৪০ ম্যাচে গড়ে ২৮.২০ রান করেছেন। যার মধ্যে ১২টি হাফ-সেঞ্চুরি রয়েছে। বোলিং ফ্রন্টে, ১২১ ইনিংসে তাঁর নামে ১২৩ উইকেট রয়েছে। কেকেআরের হয়ে রাসেলের দুরন্ত কেরিয়ার। ১৩৩ ম্যাচে ২৬৫১ রান করেছেন। ১২৩ উইকেট নিয়েছেন। ২০২৪ সালে কেকেআরের হয়ে ২২২ রান করেছিলেন এবং ১৯ উইকেট নিয়েছিলেন…

(Feed Source: zeenews.com)