
লণ্ডনঃ ব্রিটিশ প্রাইম মিনিস্টার পদ থেকে ইস্তফা বরিস জনসনের। ইস্তফা দিলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসন। উল্লেখ্য, কার্যত নিজের দলের সদস্যদের ক্ষোভের মুখেই বরিস জনসন। মন্ত্রিসভার একের পর এক সদস্যের পদত্যাগের চাপে এবার ব্রিটিশ প্রাইম মিনিস্টার পদ থেকে ইস্তফা সিদ্ধান্ত নিতে হল বরিস জনসনকে।
অবশেষে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসন। মন্ত্রিসভার ৫০ সদস্যের পদত্যাগের পর পিছু হঠলেন বরিস জনসন। ‘দেশের স্বার্থে পদত্যাগ করুন’, বরিস জনসনকে জানিয়েছিলেন ট্রেজারি চিফ নাধিম জাওয়াহি। নিজের অফিসেই থাকবেন না নতুন দল নেতা নির্বাচন করবে কনজারভেটিভ পার্টি ? প্রশ্ন ওঠে। যিনি দল নেতা নির্বাচিত হবেন, তিনিই হতে পারেন প্রাইম মিনিস্টার। আগে পদত্যাগ করেন পরিবেশ মন্ত্রী রেবেকা পাউ। উল্লেখ্য, গত ৪৮ ঘন্টায় বিট্রিশ মন্ত্রিসভায়, বরিস জনসনের উপর আস্থা হারিয়ে ৪০ জন মন্ত্রী পদত্যাগ পত্র জমা করেছেন। তারপরেই অনুমান করা হচ্ছিল যে, বিট্রিশ মন্ত্রিসভা এবং এবং প্রাইম মিনিস্টারের পদ থেকে ইস্তফা দিতে পারেন বরিস জনসন। অবশেষে সেই অনুমান সত্যি করে দিয়ে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসন।
