KKR: ৩০.৫০ কোটিতে কেকেআরে ক্যামেরন গ্রিন! নিলামের আগের দিনই বাদশাহ কাড়লেন সবার গ্রাস…

KKR: ৩০.৫০ কোটিতে কেকেআরে ক্যামেরন গ্রিন! নিলামের আগের দিনই বাদশাহ কাড়লেন সবার গ্রাস…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই ফের আইপিএল পুজোর প্রস্তুতি। ৬ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে আবু ধাবিতে বসছে মিনি নিলাম (IPL Auction 2026)। ক্রিকেটার কেনার আসরের দিকেই সবার চোখ। এবার নিলামে মোট ৭৭ শূন্যপদ পূরণের জন্য ৩৫৯ জন ক্রিকেটারের লড়াই! সংক্ষিপ্ত তালিকাভুক্ত। ক্রিকেটারদের মধ্যে ৩১ আসন বিদেশি খেলোয়াড়দের জন্য সংরক্ষিত। তবে নিলামের আগেই হয়ে গেল ‘মক’ নিলাম (IPL 2026 Mock Auction)। রবিন উথাপ্পার সঞ্চালনায় আইপিএল সম্প্রচারক স্টার স্পোর্টস এই আয়োজন করেছিল।

আইপিএল ২০২৬ মক নিলামের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ৫ ক্রিকেটার

১) ক্যামেরন গ্রিন – ৩০.৫০ কোটি টাকা (কেকেআর)
২) লিয়াম লিভিংস্টোন – ১৯ কোটি টাকা (এলএসজি)
৩) মাথিশা পাথিরানা – ১৩ কোটি টাকা (কেকেআর)
৪) রবি বিষ্ণোই – ১১.৫০ কোটি টাকা (আরআর)
৫) রাহুল চাহার – ১০ কোটি টাকা (সিএসকে)

চর্চায় ক্যামেরন গ্রিন

মরুশহরে ক্যামেরন গ্রিনই যুদ্ধ বাঁধাবেন। এমনটাই নিলামের প্রাথমিক প্রবণতা বলছে। ওয়াকিবহাল মহল মনে করছে যে, ২৬ বছরের অজি স্টারকে নিতে ব্যাংক ভাঙতেও তৈরি থাকবে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলি। আগামীকাল গ্রিনকে নিতে তীব্র দর কষাকষি হবে বলেই আশা করা হচ্ছে। গ্রিনের অসাধারণ টি-টোয়েন্টি পরিসংখ্যানের সঙ্গেই জুড়েছে সাম্প্রতিক দুর্দান্ত আন্তর্জাতিক ফর্ম। টপ অর্ডারে গ্রিনের ব্যাটিং ফ্লেক্সিবিলিটিই নিলামের অন্যতম আকর্ষণ করে তুলেছে। আগামিকাল যে ফ্র্যাঞ্চাইজি নির্ভরযোগ্য পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে থাকবে, তারা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো এই গেমচেঞ্জারকে নিতে দু’বার ভাববে না। কারণ গ্রিন দীর্ঘমেয়াদী বিনিয়োগ হতে পারেন। গ্রিনের আইপিএল বায়োডেটা বলছে যে, ২০২৩ সালের নিলামে তিনি দ্বিতীয় সর্বাধিক দামি খেলোয়াড় হয়েছিলেন। তখন মুম্বই ইন্ডিয়ান্স ১৭.৫ কোটি টাকায় দলে নিয়েছিল। এক বছর পরেই যদিও নীতা আম্বানির  ফ্র্যাঞ্চাইজি তাঁকে এই দামেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ট্রেড করে দেয়। ২০২৩ এবং ২০২৪ আইপিএল মিলিয়ে গ্রিন মোট ২৯ ম্যাচে ১৫৩.৭০-র স্ট্রাইক রেটে ৭০৭ রান করেছেন।

আইয়ার-বিষ্ণোই

নিলামে এবার শর্টলিস্টে থাকা ৩৫৯ জনের মধ্যে ৪০ জন তাঁদের সর্বাধিক বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছেন। এই তালিকায় আছেন দুই ভারতীয় ভেঙ্কটেশ আইয়ার এবং রবি বিষ্ণোই। আগেরবার নিলামে আইয়ারকে নিতে ২৩.৭৫ কোটি টাকা খরচ করেছিল কেকেআর। কিন্তু তা একেবারেই অপচয় হিসেবে প্রমাণিত হয়েছে। এই অলরাউন্ডার তাঁর বিপুল দামের  সুবিচার করতে ব্যর্থ হয়েছেন। টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে তাঁকে প্রথম একাদশ থেকেও বাদ দেওয়াও হয়েছিল। আইয়ার একজন পেস বোলিং অলরাউন্ডার। তাঁকে নিতে একাধিক দল ইচ্ছাপ্রকাশ করবে বলেই আশা করা হচ্ছে। ২০২৩ আইপিএলে আইয়ার ১৪ ম্যাচে ৪০৪ রান করেছিলেন। এমনকী তার পরেরবারও ১৫ ম্যাচে ৩৭০ রান করেন। তবে ২০২৫ সালে এসেই পুরো তাল কাটে। ১১ ম্যাচে স্রেফ ১৪২ রান করেছিলেন তিনি।

(Feed Source: zeenews.com)