
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা। যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা খায়। তারপর উলটে যায়। দুর্ঘটনায় কমপক্ষে প্রায় ১৫ জন মারা গিয়েছে। বাসটিতে মোট যাত্রী ছিল ৩৪ জন। ঘটনাটি অবশ্য এখানের নয়, ইন্দোনেশিয়ার। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার কারণ তদন্ত চলছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি রাজধানী জাকার্তা থেকে প্রাচীন রাজকীয় শহর যোগকার্তায় যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ এবং আহতদের অবস্থা সম্পর্কে আরও বিশদ বিবরণের অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, সুদূর ইন্দোনেশিয়ার পাশাপাশি এরাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বওড়া এলাকায় ভয়ংকর বাস দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে টুরিস্ট বাস, ঘটনায় আহত ১২ জন, চারজনের অবস্থা গুরুতর।
পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে হুগলির কামারপুকুর যাচ্ছিল বাসটি। আর তখনই চন্দ্রকোনা থেকে রামজীবনপুরগামী রাজ্য সড়কের বওড়া এলাকায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় বাসটি জোরে ইলেকট্রিক খুঁটি ও ইলেকট্রিক ট্রান্সমিটারে ধাক্কা মারে। বিকট শব্দে পেয়ে ছুটে আসে স্থানীয় মানুষজন, খবর দেওয়া হয় পুলিসে। চন্দ্রকোনা থানার পুলিস ও স্থানীয়রা দ্রুত আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করে পাঠায় ক্ষীরপাই হাসপাতালে। জানা যায়, এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় বারো জনের মতো আহত হয়েছে। পুলিস ও স্থানীয়দের চেষ্টায় ক্রেন দিয়ে বাসটিকে তোলার ব্যবস্থা করা হয়।
শীত যেমন অনেকের কাছেই প্রিয়। তেমনই শীতে ভিলেন হয়ে দাঁড়িয়েছে ঘন ঘাতক কুয়াশা। কুয়াশার জেরে দুর্ঘটনা গতকাল রাতে নদীয়ার শান্তিপুরে। মোটর বাইকের সঙ্গে লোকাল বাসের সংঘর্ষে আহত ২। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। গতকাল রাতে পুরোনো জাতীয় সড়ক শ্রীকৃষ্ণ নার্সিং হোম সংলগ্ন এলাকায়। বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই বাইক আরোহী। দুইজনের বাড়ি শান্তিপুর রেল কোয়াটার এলাকায়। স্থানীয় সুত্রে জানাযায় উত্তমডোম বাড়ি রেল কোয়াটার বয়স আনুমানিক ২৫ আর অপর জন গুড্ডু সিং বাড়ি বাবলা অদৈত সড়কে আনুমানিক বয়স ২৩। জানাযায় দুজনেই বন্ধু। স্থানীরাই তড়িঘরি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়াই চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পরে দুজনকে স্থানান্তরিত করেন। একজনকে শক্তিনগর হাসপাতালে ও আরেকজনকে কল্যাণী হাসপাতালে রেফার করা হয়।
(Feed Source: zeenews.com)
