Sutirtha Mukherjee: টেবিল টেনিসে সাফল্য এনে দিল অর্জুন পুরস্কার! সুতীর্থার সাফল্যে নৈহাটি জুড়ে খুশির হাওয়া

Sutirtha Mukherjee: টেবিল টেনিসে সাফল্য এনে দিল অর্জুন পুরস্কার! সুতীর্থার সাফল্যে নৈহাটি জুড়ে খুশির হাওয়া

Sutirtha Mukherjee: এবছর অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিন বঙ্গতনয়া। শুটার মেহুলি ঘোষ ও জিমন্যাস্ট প্রণতি নায়েকের পাশাপাশি নাম রয়েছে নৈহাটির গর্ব টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়ের।

টেবিল টেনিস খেলোয়ার 

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: এবছর অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিন বঙ্গতনয়া। শুটার মেহুলি ঘোষ ও জিমন্যাস্ট প্রণতি নায়েকের পাশাপাশি নাম রয়েছে নৈহাটির গর্ব টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়ের। এই সাফল্যের খবরে খুশির হাওয়া নৈহাটি জুড়ে। জেলার ক্রীড়া মহল থেকে শুরু করে সাধারণ মানুষ- সকলেই গর্বিত এই আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদের কৃতিত্বে।