তান্য মিত্তলকে নকল করায় চূড়ান্ত কটাক্ষ, সেই কারণেই সমাজমাধ্যম থেকে সরে গেলেন জেমি লিভার?

তান্য মিত্তলকে নকল করায় চূড়ান্ত কটাক্ষ, সেই কারণেই সমাজমাধ্যম থেকে সরে গেলেন জেমি লিভার?

কলকাতা: জনি লিভার কন্যা জেমি সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়। তিনি বিভিন্ন জায়গায় ও ছোটপর্দায় বিভিন্ন শো-ও করেন। জেমি লিভারের (Jamie Lever) শো-গুলির মধ্যে ভীষণ জনপ্রিয় হল বিভিন্ন তারকাদের নকল করা। আশা ভোঁসলের মতো কিংবদন্তি থেকে শুরু করে তৎকালীন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের একেবারে নিখুঁত করে নকল করতে পারেন জেমি। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই সমস্ত ক্লিপিংস ভীষণ জনপ্রিয়। তবে এ হেন জেমি হঠাৎই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন। কিন্তু কেন? অনুরাগীরা বলছেন, এর পিছনে রয়েছে সদ্যই তান্য মিত্তল (Tanya Mitta)-কে নকল করার খেসারৎ!

জেমি বিভিন্ন সময়ে, বিভিন্ন অভিনেতা, অভিনেত্রী ও সঙ্গীতশিল্পীদের নকল করেন। আর সেভাবেই তিনি সদ্যই তান্য মিত্তলকে নকল করে একটি ভিডিও করেছিলেন। বিগ বস-এর সৌজন্যে তান্য মিত্তল বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতেও তাঁর প্রচুর ফলোয়ার্স। তবে অনেক সময়েই বিতর্কে জড়ান এই তান্য মিত্তল। তবে এতে তাঁর অনুরাগীদের সংখ্যা কমে না মোটেও। তবে সদ্যই তান্য মিত্তলকে নকল করার জন্য সোশ্যাল মিডিয়ায় জেমির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তান্য মিত্তলের অনুরাগীরা। আর এবার এই বিষয়ে মুখ খুললেন জেমি।

সদ্যই জেমি নিজের সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে যাওয়া নিয়ে মুখ খুলেছেন। তিনি স্পষ্টতই জানিয়েছে দিয়েছেন যে, তান্য মিত্তলের মিমিক্রি করা আর তাঁর সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে যাওয়া, এ ২-এর মধ্যে কোনও সম্পর্ক নেই। মানুষ শুধু শুধুই এই ২টি বিষয়কে যুক্ত করে দিচ্ছেন। জেমির কথায়, ‘আমি ২০২৫ সালে অনেক কিছু হারিয়েছি। পাশাপাশি, আমি কিছু প্রোজেক্টে কাজ করছি, সিনেমাও করছি। আমি সদ্য একটা ট্যুরেও গিয়েছিলাম। পাশাপাশি পরিবারের সঙ্গে বেশ অনেকটা সময় কাটিয়েছি। সেই কারণে আমার মনে হয়েছিল, সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা বিরতি নেওয়ার প্রয়োজন। সেই কারণেই এই সিদ্ধান্ত।’

তান্য মিত্তলের মিমিক্রি করা নিয়ে কী সত্যিই খুব খারাপ কথার মুখোমুখি হতে হয়েছে জেমিকে? এর উত্তরে শিল্পী জানান, সোশ্যাল মিডিয়ায় কে কি বলছেন, তা তিনি দেখেননি। তবে তান্য মিত্তলের সঙ্গে তাঁর ব্যক্তিগতভাবে কোনও আলাপ নেই। সেই কারণে তিনি নিজে থেকে জেমির সঙ্গে মোটেই যোগাযোগ করেননি। কিছুই জানাননি। গত ১২ বছর ধরে তিনি মিমিক্রি করছেন। মিমিক্রি করা মানে মোটেই কোনও ব্যক্তিকে অপমান করা নয় বলেই মনে করেন জেমি।

(Feed Source: abplive.com)