
জম্মুতে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের একটি ম্যাচে এই ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয়েছে । জম্মু ও কাশ্মীর পুলিশের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের একটি ম্যাচে ওই ক্রিকেটার হেলমেটে প্যালেস্তাইনের পতাকা লাগিয়ে ব্যাট করতে নেমেছিলেন । পুলিশ বলেছে, ‘হেলমেটে প্যালেস্তাইনের পতাকা লাগানোয় একজন ক্রিকেটার ও টুর্নামেন্টের উদ্যোক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে । জম্মুতে বেসরকারি ওই টুর্নামেন্টটি হচ্ছিল ।’
জানানো হয়েছে, ঠিক কী কারণে, কোন পরিস্থিতিতে হেলমেটে প্যালেস্তাইনের পতাকা লাগিয়ে নেমেছিলেন ওই ক্রিকেটার, সেটা জানার চেষ্টা করা হবে । সেই কারণেই ডেকে পাঠানো হয়েছে ক্রিকেটার ও উদ্যোক্তাকে ।
জানা গিয়েছে, ওই ক্রিকেটার জম্মুরই বাসিন্দা । নাম, ফারকান ভাট (Furqan Bhat) । বুধবার চলতি জম্মু ও কাশ্মীর চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেট টুর্নামেন্টে (J&K Champions League cricket tournament) ঘটনাটি ঘটে । সেদিন মুখোমুখি হয়েছিল জে অ্যান্ড কে ইলেভেন কিংস ও জম্মু ট্রেলব্লেজার্স (JK11 Kings and Jammu Trailblazers) ।
⛔Cricketer Furkan Bhatt was seen wearing a helmet featuring the Palestinian flag 🇵🇸, drawing attention and prompting action from authorities. This happened during the #JammuKashmir Champions League in #Jammu. pic.twitter.com/rkQ5FgvCsQ
— Saikiran Kannan | 赛基兰坎南 (@saikirankannan) January 1, 2026
পুলিশ জানতে চাইছে এই ঘটনার আগে উদ্যোক্তাদের তরফে কোনও অনুমতি দেওয়া হয়েছিল কি না, টুর্নামেন্টের নিয়মভঙ্গ হয়েছে কি না আর কেন খেলার মাঠে এরকম একটি ঘটনা ঘটানো হল । জানানো হয়েছে, এই টুর্নামেন্টটি ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা আইসিসি অনুমোদিত নয় । তবে এখনও কোনও পদক্ষেপ করছে না পুলিশ । শুধু ডেকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া ।
(Feed Source: abplive.com)
