Sourav Ganguly: কাব্যের ইতিহাস! এবার হারিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে..

Sourav Ganguly: কাব্যের ইতিহাস! এবার হারিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের অন্য়তম সফল অধিনায়ক। তবে কোচ হিসেবে অভিষেকটা কিন্তু মোটেই ভালো হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ  প্রিটোরিয়া ক্যাপিটালস হেলায় হারাল সানরাইজার্স ইস্টার্ন কেপ। যে দলের মালিক দয়ানিধি মারানের ভাইঝি কাব্য।

ভারতের IPL-র মতো টি-টোয়েন্টি লিগ চালু হয়েছে দক্ষিণ আফ্রিকায়। নাম,  এসএ২০। সেই টুর্নামেন্টের ম্যাচে মুখোমুখি হয়েছিল কাব্য় মারানের  সানরাইজার্স ইস্টার্ন কেপ আর সৌরভের  প্রিটোরিয়া ক্যাপিটালস। সৌরভ অবশ্য মালিক নন, প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ।  সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৬ রান রান তোলের সৌরভের দল। জবাবে ব্যাট করতে নেমে ৩৪ বল বাকি থাকতেই জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় সানরাইজার্স। তাও আবার একটিও উইকেট না হারিয়েই!

ওপেনিং জুটিতেই ১৭৭ রান করেন বেয়ারস্টো ও  ডিকক। বেয়ারস্টো ৪৫ বলে ৮৫ এবং ডিকক ৪১ বলে ৭৯। কেশব মহারাজের একটি ওভারে ৩৪ রান নেন বেয়ারস্টো।  বাঁহাতি স্পিনারকে পাঁচটি ছক্কা ও একটি চার মারেন। সএ২০-তে এক ওভারে এটাই সর্বোচ্চ রান। ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে ওই ওভার শুরু করেন বেয়ারস্টো। মহারাজের পরের বলে স্লগ সুইপ করে ৯২ মিটারের ছক্কা মারেন। শেষ দু’বলে ফের ছয়! শুধু ওভারের চতুর্থ বলেই ছয় মারতে মারেননি বেয়ারস্টো।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়   প্রিটোরিয়া। কোনর এস্তারহুইজ়েন ও  শেরফানে রাদারফোর্ডের ব্যাটে ভর করে ১৭০ রানের গণ্ডি পেরিয়ে যায় তারা। সানরাইজার্সের হয়ে আনরিখ নোখিয়া ৩টি এবং অ্যাডাম মিলনে ২টি উইকেট নেন। প্রিটোরিয়া পাঁচটি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটি ম্যাচ। তিনটি ম্যাচ তারা হেরে গিয়েছে। একটি ম্যাচ ভেস্তে গিয়েছে।

(Feed Source: zeenews.com)