ব্যাটে বলে নায়ক বৈভব, দক্ষিণ আফ্রিকাকে ৩-০ উড়িয়ে ওয়ান ডে সিরিজ জিতল ভারত

ব্যাটে বলে নায়ক বৈভব, দক্ষিণ আফ্রিকাকে ৩-০ উড়িয়ে ওয়ান ডে সিরিজ জিতল ভারত

বেনোনি: ভারতের অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজেই নজর কাড়ল ১৪ বছরের বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের দেশে গিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় হাসতে হাসতে জিতল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। সেই সিরিজ়ে ৩-০ ফলে প্রোটিয়াদের উড়িয়ে দিল ভারতীয় দল। আর শুধু ক্যাপ্টেন হিসেবে নয়, ব্যাটে-বলে নজর কেড়ে শিরোনামে উঠে এল বৈভব।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি করেছিল বৈভব। তৃতীয় ম্যাচে এল সেঞ্চুরি। বল হাতেও তুলে নিল উইকেট। তার অলরাউন্ড পারফরম্যান্সের দাপটে সহজ জয় পেল ভারত। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে শতরান হাঁকিয়েছে। ভারতের ১৪ বছর বয়সী বিস্ময় কিশোর দুর্দান্ত ফর্ম বজায় রেখে মাত্র ৬৩ বলে শতরান পূর্ণ করে। ভারত এ দলের হয়ে ব্যাট হাতে ফের ঝলসে উঠল বৈভব। শতরান করার পথে তার ঝোড়ো ইনিংসে ৮টি ছয় এবং ৬টি চার মারে। এই অনূর্ধ্ব ১৯ সিরিজে সূর্যবংশী ভারতীয় দলের অধিনায়কত্বও করছে। এর আগে দ্বিতীয় একদিনের ম্যাচে বৈভব দুরন্ত হাফসেঞ্চুরি করেছিল।

ভারত ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলের মধ্যে যুব ODI সিরিজ ৩রা জানুয়ারি থেকে শুরু হয়েছিল। ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর নেতৃত্বে ভারতীয় দল প্রথম দুই ম্যাচের পরই সিরিজ পকেটে ঢোকায়। পরপর দুই ম্যাচ জিতে। তৃতীয় ম্যাচ কার্যত নিয়মরক্ষার ছিল। সেই ম্যাচেও রানের পাহাড়ে ওঠে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় যুব ODI ম্যাচে বৈভব সতীর্থ অ্যারন জর্জের সঙ্গে মিলিতভাবে ২২৭ রানের ওপেনিং পার্টনারশিপ করে। ৫০ ওভারে ৩৯৩/৭ তোলে ভারত।

(Feed Source: abplive.com)