ধর্মের ভিত্তিতে কাজ পাওয়া যায় বলিউডে? এ আর রহমানের বিতর্কিত মন্তব্য নিয়ে কী বললেন রানি মুখোপাধ্

ধর্মের ভিত্তিতে কাজ পাওয়া যায় বলিউডে? এ আর রহমানের বিতর্কিত মন্তব্য নিয়ে কী বললেন রানি মুখোপাধ্

কলকাতা: সম্প্রতি এ আর রহমানের (A R Rahman) করা একটি মন্তব্য নিয়ে তোলপাড় বলিউড। সদ্যই জনপ্রিয় সঙ্গীতশিল্পী অভিযোগ করেছেন, ধর্মের কারণে তিনি নাকি আর বলিউডে পর্যাপ্ত কাজ পান না। সুরকারের দাবি, পরিস্থিতি আগে স্বাভাবিকই ছিল। কিন্তু গত ৮ বছরে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। তাঁর কাজ পাওয়ার সংখ্যা কমেছে। এই মন্তব্য নিয়ে বিভিন্ন তারকাই বিভিন্ন মতামত পোষণ করেছেন। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukherji)। শুক্রবার মুক্তি পেয়েছে অভিনেত্রীর সিনেমা ‘মর্দানি ৩’। আর সেই ছবি সংক্রান্ত সাক্ষাৎকারে এসেই, এ আর রহমানের বিতর্কিত এই মন্তব্য নিয়ে কথা বললেন রানি।

রানি এ আর রহমানের মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেননি মোটেই। তাঁর মতে, বলিউড একেবারেই একটি ধর্ম নিরপেক্ষ জায়গা। এখানে ধর্মের ভেদাভেদ করা হয় না, সেই ভিত্তিতে কাজ ও পাওয়া যায় না। রানির কথায়, ‘আমি ৩০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। কখনও এইরকম কোনও অভিজ্ঞতা আমার হয়নি। আমি এই ইন্ডাস্ট্রিকে খুব ভালোবাসি। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সব এই ইন্ডাস্ট্রি আর তার মানুষগুলোর জন্যই। আমার এই জায়গা পাওয়ার জন্য বলিউডের অবদানই সবচেয়ে বেশি।’

‘মর্দানী’, যশ রাজ ফিল্মস প্রযোজিত, হিন্দি সিনেমার অন্যতম বড় নারীকেন্দ্রিক ছবির ফ্রাঞ্চাইজি যা ১১ বছর আগে শুরু হয়েছিল। এই চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি তার দুর্দান্ত গল্প বলার জন্য প্রশংসা ও ভালোবাসা অর্জন করেছে। ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিটি জনগণের ভালোবাসা পেয়েছে এবং চলচ্চিত্রপ্রেমীদের কাছে নিজের জায়গা করে নিয়েছে। ‘মর্দানী ৩’-এ রানী মুখার্জী একজন সাহসী পুলিশ অফিসার, শিবানী শিবাজী রায়ের ভূমিকায় ফিরে আসবেন, যিনি নিঃস্বার্থভাবে ন্যায়বিচারের জন্য লড়াই করেন। রানী এর আগে প্রকাশ করেছিলেন যে এই থ্রিলারটি ‘অন্ধকার, মারাত্মক এবং নির্মম’ এবং এটি নিয়ে নেটিজেনদের মধ্যে প্রত্যাশা রয়েছে। ‘মর্দানী’, যা ২০০৪ সালে মুক্তি পেয়েছিল, পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার। দ্বিতীয় ভাগটি পরিচালনা করেছিলেন গোপী পুথরান, যিনি এই চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজির প্রথম অংশটি লিখেছিলেন।

তাঁর কাজের পরিধি মূলত বলিউডে বিস্তার হলেও, অনেকেই জানেন না রানি মুখোপাধ্যায়ের কেরিয়ারের শুরু হয়েছিল এই বাংলা থেকেই। রানির বাবা ছিলেন রুপোলি পর্দার সঙ্গে যুক্ত। কাজল ছিলেন রানির দিদি। অয়ন মুখোপাধ্যায় রানির ভাই। রানি বেড়ে উঠেছেন কলকাতাতেই। ফলে বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে চিরকালেরই। রানি যথেষ্ট স্বচ্ছন্দে বাংলা বলতেও পারেন। তাঁর প্রথম ছবি ছিল ‘বিয়ের ফুল’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র নায়িকা হয়ে কেরিয়ার শুরু করেছিলেন রানি। তবে এরপরে আর রানিকে ফিরে তাকাতে হয়নি। বলিউডে পা রেখে নিজের কেরিয়ারকে আরও পাকা করেছিলেন রানি।

(Feed Source: abplive.com)