পঞ্জাবের জলন্ধরে মডেল টাউন এলাকার গুরুদ্বারের বাইরে দাঁড় করিয়ে রাখা এসইউভি-র সিটে রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন আম আদমি পার্টির স্থানীয় নেতা লাকি ওবেরয়৷
জলন্ধর: কালো হুডি পড়ে এগিয়ে আসছে একজন৷ তারপর পঞ্জাবের জলন্ধরের মডেল টাউন এলাকার একটি গুরুদ্বারের বাইরে আম আদমি পার্টির এক নেতাকে গালির মধ্যে পর পর গুলি৷ সিসিটিভি ফুটেজে সামনে এল Aam Aadmi Party (AAP) নেতা লাকি ওবেরয়ের হত্যার ঠিক আগের মুহূর্ত৷
ফুটেজে দেখা গিয়েছে, কালো হুডি পরা এবং মুখে মাস্ক লাগানো এক ব্যক্তি ওই নেতার গাড়ির কাছে এসে খুব কাছ থেকে গুলি চালিয়েছে৷
গুলি চালানোর ঠিক আগে, খুব শান্ত, ধীর স্থির ভাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লাকি ওবেরয়ের গাড়ির সামনে আসে৷ তারপরেই গুলি চালায়৷
গুলি করার পরে, হামলাকারীকে স্কুটারে পালিয়ে যেতে দেখা যায়৷ যা থেকে বোঝা যায়, সে একা ছিল না, অন্তত একজন সহযোগী কাছাকাছি একটি টু-হুইলারে অপেক্ষা করছিল ৷ সেই হত্যাকারীকে পালাতে সাহায্য করে।
আম আদমি পার্টির স্থানীয় নেতা ছিলেন বছর আটত্রিশের লাকি ওবেরয়৷ লাকি যখন গুরুদ্বার থেকে বেরনোর পরে তাঁর এসইউভি-তে উঠেছেন, ঠিক তখনই চালানো হয় এই হামলা৷
প্রাথমিক তথ্য অনুযায়ী, লাকিকে অন্তত পাঁচটি গুলি করা হয়। গুলির পরেই দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল লাকিকে৷ কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গুলি চলার কিছুক্ষণের মধ্যেই, গুরুদ্বারের চারপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং ঘটনাস্থলে ফরেনসিক পরীক্ষা শুরু করে।
তদন্তকারীরা এলাকার স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের জিজ্ঞাসাবাদ করেছেন ইতিমধ্যেই এবং একাধিক দল স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে৷
(Feed Source: news18.com)