India vs Netherlands: মাত্র ১৭ রানে জয়! ভারতের বিরুদ্ধে লড়ে হারল নেদারল্যান্ডস…

India vs Netherlands: মাত্র ১৭ রানে জয়! ভারতের বিরুদ্ধে লড়ে হারল নেদারল্যান্ডস…

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নিয়মরক্ষা ম্যাচে অঘটন ঘটল না। তবে জয় কিন্তু সহজেও এল না। বরং টি-টোয়েন্টিতে ভারতের সঙ্গে রীতিমতো টক্কর দিল নেদারল্যান্ডস। শেষপর্যন্ত ১৭ রানে জিতলেন সূর্যকুমাররা। গ্রুপ সব ম্যাচ জিতে  সুপার এইটে গতবারের চ্যাম্পিয়নরা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার। দুর্বল নেদারল্য়ান্ডসের বিরুদ্ধেও রান পেলেন না অভিষেক শর্মা। ফের শূন্য রানেই ফিরলেন প্যাভিলিয়নে। এদিন আহামরি কিছু ছিল না তিলক বর্মা, সূর্যদের ইনিংসও। বস্তুত, ১৪ ওভারে  ১১০ রানে চার উইকেট পড়ে ভারতের। এরপর ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন শিবম দুবে। ৩১ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংসে খেলেন তিনি। ৩০ রান করেন হার্দিক পাণ্ডিয়া। ভারত দুশো-ও তুলতে পারেনি, ইনিংস শেষ হয় ১৯৩ রানে।

১৯৪ রানে তাড়া করতে নেমে তাড়াহুড়ো করেননি ডাচ ব্যাটাররা। বরং কিছুটা ধীর চলো নীতিতে ইনিংস শুরু করেন দুই ওপেনার  মাইকেল লেভিট এবং ম্যাক্স ও’ডিড। যদিও বরুণ চক্রবর্তীর ঘুণির কাছে হার মানতে হল নেদারল্যান্ডসকে। তিন উইকেট তুলে নেন তিনি। তবে শেষ ওভার পর্যন্ত ব্যাট করে নেদারল্য়ান্ডস। ফলে হারলেও রানের ব্যবধান অনেক কম।

(Feed Source: zeenews.com)