India vs Netherlands: মাত্র ১৭ রানে জয়! ভারতের বিরুদ্ধে লড়ে হারল নেদারল্যান্ডস…
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নিয়মরক্ষা ম্যাচে অঘটন ঘটল না। তবে জয় কিন্তু সহজেও এল না। বরং টি-টোয়েন্টিতে ভারতের সঙ্গে রীতিমতো টক্কর দিল নেদারল্যান্ডস। শেষপর্যন্ত ১৭ রানে জিতলেন সূর্যকুমাররা। গ্রুপ সব ম্যাচ জিতে সুপার এইটে গতবারের চ্যাম্পিয়নরা। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার। দুর্বল নেদারল্য়ান্ডসের বিরুদ্ধেও রান পেলেন না অভিষেক শর্মা। ফের শূন্য রানেই ফিরলেন প্যাভিলিয়নে। এদিন আহামরি কিছু ছিল না তিলক বর্মা, সূর্যদের ইনিংসও। বস্তুত, ১৪ ওভারে ১১০ রানে চার উইকেট পড়ে ভারতের।…

)





