Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বিশ্বকাপ জিতে পুরস্কার হিসাবে কত টাকা পাচ্ছেন বাটলাররা? ভারতের ভাঁড়ারে কত?
বিশ্বকাপ জিতে পুরস্কার হিসাবে কত টাকা পাচ্ছেন বাটলাররা? ভারতের ভাঁড়ারে কত?

মেলবোর্ন: মেলবোর্নে মায়াবি সন্ধ্যায় পাকিস্তানকে পাঁচ উইকেটের ব্যবধানে পরাস্ত করে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেতাব নিজেদের নামে করে নিয়েছে ইংল্যান্ড (England Cricket Team)। দুরন্ত বোলিং পারফরম্যান্সে পাকিস্তানকে মাত্র ১৩৭ রানে সীমাবদ্ধ করে রাখার পর, এক ওভার ও পাঁচ উইকেট বাকি থাকতেই ম্য়াচ নিজেদের নামে করে নেয় ইংল্যান্ড। বল হাতে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্যাম কারান। ব্যাট হাতে অপরাজিত ৫২ রানের ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বেন স্টোকস। আর্থিক পুরস্কার বিশ্বকাপ জয়ের থেকে কোনও ক্রীড়…

Read More

ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়লেন রোহিত, ভাইরাল হল ছবি
ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়লেন রোহিত, ভাইরাল হল ছবি

অ্যাডিলেড: ম্যাচ তখন সবে শেষ হয়েছে। অ্যাডিলেড ওভাল জুড়ে ইংরেজ ক্রিকেটারদের বিজয়োৎসব। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় আচমকা ধরা পড়ল তাঁর মুখ। ড্রেসিংরুমের বাইরের ব্যালকনিতে বসে। ফ্লাডলাইটের আলো পড়ছে শরীরে। কিন্তু রোহিত শর্মার মুখ দেখা যাচ্ছে না। টুপির নীচে হাত দিয়ে মুখ ঢেকেছেন ভারত অধিনায়ক। কৃত্রিম আলোও তাঁর মনের আঁধার কাটাতে পারছে না। রোহিত শর্মা (Rohit Sharma) কাঁদছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হারের ধাক্কা সামলাতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। রোহিতের সেই ছবি সোশ্যাল…

Read More

জিম্বাবোয়েকে হারালেই কি সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলবেন রোহিতরা?
জিম্বাবোয়েকে হারালেই কি সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলবেন রোহিতরা?

মেলবোর্ন: আর মাত্র তিন ম্যাচ, তারপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২ পর্ব শেষ হয়ে যাবে, নির্ধারিত হয়ে যাবে চার সেমিফাইনালিস্ট। গ্রুপ ১ থেকে ইতিমধ্যেই বিশ্বকাপের শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে গ্রুপ ২ ঘিরে এখনও ধোঁয়াশা অব্যাহত। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, এমনকী বাংলাদেশও এখনও সেমিফাইনালে পৌঁছতে পারে। কোন অঙ্কে সেমিফাইনালে পৌঁছবে ভারত (Indian Cricket Team)? জিম্বাবোয়েকে হারালেই কি শেষ চারের টিকিট পাকা হয়ে যাবে রোহিতদের? জিতলেই সেমিতে ভারত বর্তমানে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ…

Read More

দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস, তার আগে সিডনিতে ঘাম ঝড়ালেন রোহিত, বিরাটরা
দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস, তার আগে সিডনিতে ঘাম ঝড়ালেন রোহিত, বিরাটরা

সিডনি: প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) চার উইকেটের দুরন্ত জয় দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। এবার টিম ইন্ডিয়ার পরবর্তী প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ডাচদের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। তার আগে ইতিমধ্য়েই সিডনি পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। সেখানে পৌঁছে অনুশীলনও সেরে ফেললেন রোহিতরা। ঘাম ঝড়ালেন রোহিত, বিরাটরা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি রোহিত। তবে সিডনি ক্রিকেট মাঠের নেটে তাঁকে বেশ ভাল ছন্দেই দেখিয়েছে। রোহিতের ওপেনিং পার্টনার…

Read More

নির্ধারিত হয়ে গেল সুপার ১২-র দুই গ্রুপ, ভারতের বিরুদ্ধে খেলবেন কারা?
নির্ধারিত হয়ে গেল সুপার ১২-র দুই গ্রুপ, ভারতের বিরুদ্ধে খেলবেন কারা?

হোবার্ট: আজই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম রাউন্ডের খেলা শেষ হল। নির্ধারিত হয়ে গেল সুপার ১২-র (T20 World Cup Super 12) দুই গ্রুপও। কালই শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার ১২-এ নিজেদের জায়গা পাকা করেছিল। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নামিবিয়া পরাজিত হওয়ায় সেই গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার ১২-এ পৌঁছে যায় নেদারল্যান্ডস। আজ আয়ার্ল্যান্ড দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করেন। শেষ দল হিসাবে জায়গা পাকা করার লড়াই ছিল জিম্বাবোয়ে ও স্কটল্যান্ডের মধ্যে। সেই লড়াইয়ে…

Read More