চারে চার করে সুপার এইটে ভারত, ডাচদের লড়াই সত্ত্বেও মোদি-শাহর শহরে স্বস্তির জয়
আমদাবাদ: ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। ভারত (T20 World Cup 2026) আগেই সুপার এইটে জায়গা পাকা করে ফেলেছে। নেদারল্যান্ডস আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তারপরেও বুধবার ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ দেখতে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির হয়ে গিয়েছিলেন ৭৫ হাজার মানুষ! প্রায় ভরা গ্যালারিকে হতাশ করেনি দুই দল। ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ যতটা একপেশে হওয়ার সম্ভাবনা ছিল, তার চেয়ে অনেক বেশি লড়াই হয়েছে। শেষ হাসি হেসেছে ভারত। তবে ডাচরা শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে গেল। শেষ পর্যন্ত মাত্র ১৭ রানে হারল…






