India’s Latest T20 World Cup Semi-final Qualification Scenario: উইন্ডিজকে ফেলে পিষল প্রোটিয়া! চাপ বাড়ল ভারতের? জলের মতো বুঝে নিন সেমির নতুন সমীকরণ…

India’s Latest T20 World Cup Semi-final Qualification Scenario: উইন্ডিজকে ফেলে পিষল প্রোটিয়া! চাপ বাড়ল ভারতের? জলের মতো বুঝে নিন সেমির নতুন সমীকরণ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সুপার এইটের ম্যাচে ভারত মুখোমুখি হয়েছে জিম্বাবোয়ের (IND vs ZIM Super 8  T20 World Cup 2026)। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সিকান্দার রাজাদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে সূর্যকুমার যাদবরা টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৫৬ রান (অভিষেক শর্মা ৫৫, হার্দিক পাণ্ডিয়া ৫০ ও তিলক ভার্মা ৪৪*) তুলেছেন। ভারত এবার যদি কম করে ১০০ রানে জিম্বাবোয়েকে হারাতে পারে, তাহলে সেমির রাস্তা কিছুটা প্রশস্ত হবে।

ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা

ভারত-জিম্বাবোয়ে ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ (West Indies vs South Africa, Super 8  T20 World Cup 2026) অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল। গতবারের রানার্স প্রোটিয়া সবরমতী নদীর তীরে ফেলে পিষেছে উইন্ডিজকে। উইন্ডিজের ১৭৬ রান তাড়া করে ৯ উইকেটে জিতেছে রামধনু দেশ। আইডেন মারক্রম (৪৬ বলে অপরাজিত ৮২), কুইন্টন ডি কক (২৪ বলে ৪৭) ও রায়ান রিকলটনদের  (২৮ বলে অপরাজিত ৪৫) দাপটে হেসে খেলে জিতেছে দক্ষিণ আফ্রিকা। কার্যত সেমির পথে পা বাড়াল দক্ষিণ আফ্রিকা। এখন প্রশ্ন প্রোটিয়া জেতায় কি ভারতের চাপ বাড়ল? জলের মতো বুঝে নিন সেমির নতুন সমীকরণ।

ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রান-রেট (এনআরআর) ছিল +৫.৩৫০। দক্ষিণ আফ্রিকার কাছে পর্যুদস্ত হয়ে তা দাঁড়াল +১.৭৯১। 

সুপার আটে পয়েন্ট টেবলের অবস্থান এখন রকম:

১. দক্ষিণ আফ্রিকা – ৪ পয়েন্ট, ২ ম্যাচ, এনআরআর +২.৮৯০

২. ওয়েস্ট ইন্ডিজ – ২ পয়েন্ট, ২ ম্যাচ, এনআরআর + ১.৭৯১

৩. ভারত – ০ পয়েন্ট, ১ ম্যাচ, এনআরআর -৩.৮০০

৪. জিম্বাবোয়ে – ০ পয়েন্ট, ১ ম্যাচ, এনআরআর -৫.৩৫০

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ গ্রুপ ১-এর বাকি সূচি

১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে (বিকাল ৩টা), ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (সন্ধ্যা ৭টা)

পরিস্থিতি ১: ভারত যদি জিম্বাবোয়েকে হারায় এবং পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকেও হারায়, তাহলে নেট রান রেট নির্বিশেষে সূর্যরা শেষ চারে চলে যাবে।

পরিস্থিতি ২: ভারত যদি এদিন জিম্বাবোয়ের কাছে হেরে যায়, তাহলেও ভারতের বিশ্বকাপ শেষ হয়ে যাবে না। ভারত তখন আশা করবে, দক্ষিণ আফ্রিকা যেন জিম্বাবোয়েকে হারিয়ে দেয়। এরপর ভারতকে তাদের তৃতীয় সুপার আটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারাতে হবে। এর ফলে ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের পয়েন্ট সমান হবে ২টি করে। নেট রান রেটের দিক থেকে সেরা দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে গ্রুপ ১ থেকে দক্ষিণ আফ্রিকার সাথে যোগ দেবে।

মোদ্দা কথা: সেমিফাইনালে ওঠার পথে ভারতকে অনেকগুলোই অঙ্ক মাথায় রাখতে হচ্ছে। এর মধ্যে অন্যতম ছিল দক্ষিণ আফ্রিকার জয়। তারা অপরাজেয় থাকায় ভারতেরই সুবিধা হল। জিম্বাবোয়ের বিরুদ্ধে এদিন বড় ব্যবধানে জিততে পারলেই ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে। অমদাবাদে হারলেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে উইন্জিজ। সিকান্দারদের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলে ভারত পয়েন্ট টেবলে দুয়ে উঠে আসবে। সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে বিদায় নেবে জিম্বাবোয়ে। এবং দেখতে গেলে ইডেন গার্ডেন্সে আগামী রবিবার ভারত- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হয়ে যাবে কার্যত কোয়ার্টার ফাইনাল। ওই ম্যাচে যে জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে।

(Feed Source: zeenews.com)