
এদিন বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) কথা শোনে না, গাইড লাইন মেনে চলে না। বাংলায় এসআইআর (SIR) চলাকালীন জুডিশিয়াল অফিসার নিয়োগ করে সুপ্রিম কোর্ট। তিনি বলেন, এর অর্থ হল নির্বাচন কমিশনের নিয়োগ করা অফিসারদের উপর ভরসা নেই দেশের সর্বোচ্চ আদালতের (Supreme Court Of India)। তৃণমূলের কাছে যে লিস্ট রয়েছে তা সুপ্রিম কোর্টে জমা করার কথা বলেন অভিষেক। বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে, এই কথাও শোনা যায় তৃণমূল সাংসদের মুখে।
এসআইআর (SIR) নিয়ে এই বৈঠকে ওঠে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) নামও। এ ছাড়াও অভিষেক বলেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর নামও রয়েছে বিবেচনাধীন তালিকায়। এর মধ্যে শশী পাঁজা, গোলাম রব্বানি,আমডাঙার বিধায়ক রফিকুল রহমান, কুমারগঞ্জের বিধায়ক তোরফ হোসেন, চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার, কাজল শেখ (Kajal Sheikh) সহ একাধিক ব্যক্তির নাম করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সম্পূর্ণ ভিডিওটি দেখুন
এ ছাড়াও বিরাট একটি অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভোটার লিস্টে কারচুপি করা হয়েছে ও জীবিত ভোটরকে মৃত বলে দেখানো হয়েছে। বিবাহিত মহিলাদের আধার (Aadhaar Card) নেওয়া হচ্ছে না, এমন অভিযোগও শোনা যায় তাঁর মুখে। এ ছাড়াও বিধানসভা উল্লেখ করে করে তিনি বলেন, কোন বিধানসভায় বিজেপি কত ভোট পেয়েছিল আর কত নাম এখন বিবেচনাধীন রয়েছে।
এর পর তৃণমূল সাংসদের মুখে শোনা যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে নামের তালিকা পেশ করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট”। একই সঙ্গে তাঁর মুখে শোনা যায় SIR আবহে মৃত্যু হওয়া ১৬২ জনের কথাও। তৃণমূলের হাতে যা তথ্য রয়েছে, তা তারা সুপ্রিম কোর্টে জমা দেবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই বিষয়ে কাউকে ভয় পেতে বারণও করেন।
(Feed Source: abplive.com)
