পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, চলছে হামলা-পাল্টা হামলা, নিহত খামেনেইয়ের ছেলে, খবর সূত্রের

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি, চলছে হামলা-পাল্টা হামলা, নিহত খামেনেইয়ের ছেলে, খবর সূত্রের
Iran Israel War: সংঘর্ষের আঁচে উত্তপ্ত পশ্চিম এশিয়া, চলছে হামলা, পাল্টা হামলা। ইজরায়েলের জনবসতিতে হামলা চালানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে। আবু ধাবির পোর্ট জায়েদে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযান অব্যাহত। যৌথ অভিযানে নিহত খামেনেইয়ের ছেলে মোজতবা, খবর সংবাদমাধ্যম সূত্রে। খামেনেইয়ের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে এগিয়ে ছিলেন দ্বিতীয় পুত্র মোজতবাই। হয় আত্মসমর্পণ করুন, নয় মৃত্যু, ইরানি সেনাবাহিনীকে হুঁশিয়ারি ট্রাম্পের। অন্যদিকে, লেবাননের বেইরুটে বিমান থেকে বোমাবর্ষণ ইজরায়েলের। পাল্টা ইজরায়েলের হাইপারসনিক মিসাইলের ভাঁড়ারে আক্রমণ ইরানের।

আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযানে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, হামলায় মৃত্য়ু হয়েছে তাঁর ছেলে মোজতবা খামেনেইয়েরও। সূত্রের দাবি, এই সংবাদ আসার আগে পর্যন্ত, খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে তাঁর দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেই এগিয়ে ছিল। এদিকে, ইরানের উপর হামলার প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ইরানের উপর আক্রমণ এখনও চলছে। ইরানি সেনাবাহিনী ও অফিসারদের আত্মসমর্পণ করা উচিত। এখানেই শেষ নয় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধে আমেরিকারও কিছু ক্ষতি হয়েছে, যার প্রতিশোধ তারা নেবে।

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। পাল্টা প্রত্যাঘাত হেনেছে ইরানও। এই আবহে, লেবানানে হামলা চালাল ইজরায়েল। অন্য়দিকে, ইরানের তরফেও হামলা চলছে। জানা যাচ্ছে, দুবাই, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্তত ১২টি জায়গায় হামলা চালিয়েছে তারা। পাশাপাশি, হামলা চালানো হয়েছে, দুবাই, বাহারিনের বিভিন্ন হোটেলে। হামলা চালানো হয়েছে তেল আভিভ, বাহারিন, কাতারের বিভিন্ন জনবসতি এলাকায় হামলা চালানো হয়েছে। বাহরিনে আমেরিকার রেডার সেন্টার উড়িয়ে দিয়েছে ইরান।

ইরান-ইজরায়েলর মধ্য়ে হামলা-পাল্টা হামলা চলছেই। এর মাঝেই এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ইরানে ক্ষমতা দখলের জন্য় তাঁরা কিছু প্রার্থীদের বাছাই করেছিলেন, কিন্তু বিমান হামলায় তাদের মৃত্য়ু হয়েছে।

(Feed Source: abplive.com)